শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌরসভার টিএলসি কমিটির বিশেষ বাজেট সভা অনুষ্ঠিত

পৌরসভার টাউন লেভেল কমিটি (টিএলসি) এর ২০২৩-২০২৪ অর্থবছরের বিশেষ বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) বেলা ১১টায় সাতক্ষীরা পৌরসভার সম্মেলন কক্ষে সাতক্ষীরা পৌরসভার আয়োজনে ও ব্র্যাক ইউডিপি এবং ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ এর সহযোগিতায় এ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) কাজী ফিরোজ হাসান।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর মাঠ সমন্বয়কারী ইউসুফ আলী। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহম্মেদ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নূরজাহান বেগম নুরী, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, শহর সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, টিএলসি কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম ফারুক, শেখ নুরুল হক, ড. দিলারা বেগম প্রমুখ।

বাজেট সভায় খসড়া বাজেট পেশ করেন সাতক্ষীরা পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আক্তার হোসেন তালুকদার। খসড়া বাজেটে ৭১০,৯১৪,৬৯৫.৯৫ টাকার বাজেট প্রস্তাব করা হয়। সভায় মূল উপস্থাপনা উপস্থাপন করেন ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ এর প্রতিনিধি সাইফা রাজ।

উন্মুক্ত আলোচনায় বক্তারা সাতক্ষীরা পৌরসভার শহিদ আব্দুর রাজ্জাক পার্ক সংস্কার, প্রান সায়ের খালের সৌন্দর্য্য বর্ধন, অডিটোরিয়াম নির্মানসহ বর্জ্য ব্যবস্থাপনা, মার্কেটের ভিতরে নারী বান্ধব টয়লেট স্থাপনসহ বিভিন্ন উন্নয়নে বাজেট বরাদ্দ ও স্বল্প আয়ের মানুষের স্বাস্থ্য ও সেনিটেশন ব্যবস্থার উন্নয়নে বাজেট বরাদ্দ রাখার জন্য সুপারিশ করেন।

এসময় পৌরসভার কাউন্সিলরগন ব্র্যাক এর কার্যক্রমের ভূয়সি প্রশংসা করেন এবং সব রকম সহযোগীতার আশ্বাস দেন। বিভিন্ন সিডিও থেকে আগত নেতৃগন তাদের এলাকার চিহ্নিত সমস্যা তুলে ধরেন এবং সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করার এবং বাজেটে তাদের জন্য বরাদ্দ রাখার আবেদন করেন।

উল্লেখ্য, আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম সাতক্ষীরা শহরের সামাজিক ও অবকাঠামো উন্নয়নমূলক কর্মকান্ডে সাতক্ষীরা পৌরসভাকে সকল প্রকার সহযোগিতা করতে কাজ করে যাচ্ছে। ব্র্যাক ২০১৭ সাল হতে শহরের দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে ব্যবসায়িক সহায়তা, শিক্ষা সহায়তা, সোলার প্যানেল সরবরাহ, কম খরচে ঘর নির্মাণ, ড্রেণ ও গলি রাস্তা নির্মাণ, টিউবওয়েল সংস্কার, পাবলিক টয়লেট স্থাপনসহ সাতক্ষীরা পৌরসভার বর্জ্য অপসারন ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহের জন্য ট্রাক সরবরাহ করেছে।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী

প্রথমদিন থেকেই বিরোধী দল প্রতিমুহূর্তে সরকার দলকে অসহযোগিতা করার কারণেই কেউ কেউবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে