শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

একাত্তরের মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন তারা এদেশের সূর্য সন্তান। তারা মরেও চির অমর হয়ে থাকবেন। তাদের আত্মাহুতির মধ্য দিয়ে বাংলাদেশের বিজয় সূচিত হয়েছে। মুক্তিযুদ্ধ ও বিজয়ের এই চেতনা বুকে ধরে রাখতে
স্বাধীনতা বিরোধী শক্তির বিচার বাস্তবায়ন করতে হবে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাব আয়োজিত আব্দুল মোতালেব মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন সাংবাদিক নেতৃবৃন্দ। তারা বলেন মুক্তিযুদ্ধ শেষে চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে ঘাতকরা দেশের বুদ্ধিজীবী সন্তানদের হত্যা করে জাতিকে
মেধাশুন্য করতে চেয়েছিল। তারা বেছে বেছে নিরপরাধ বাঙ্গালিকে হত্যা করে পাকিস্তানি শাসন শোষন অব্যাহত রাখার শেষ চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল।

বাঙ্গালি জাতিকে বীর সন্তানদের এই আত্মত্যাগ চিরস্মরণে রাখতে হবে বলে বক্তারা উলে¬খ করেন। প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে এবং
প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, জনতার বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান,
মোস্তাফিজুর রহমান উজ্জল।

সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মো: শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, দৈনিক ইনকিলাবের আখতারুজ্জামান বাচ্চু, একাত্তর টিভির বরুন ব্যানার্জি, বাংলাদেশ প্রতিদিনের মনিরুল ইসলাম মনি, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, দি সাউথ এশিয়ান টাইমসের এবিএম মোস্তাফিজুর রহমান, দৈনিক যুগের বার্তার আমিনুর রশীদ, ঢাকা টাইমস এর এম বেলাল হোসাইন, দৈনিক সকালের সময়ের এস কে কামরুল হাসান। আলোচনা সভায় বক্তারা আরও বলেন সারাদেশই
তো বধ্যভূমিতে পরিনত হয়েছিল।

পাকিস্তানি বাহিনী ও এদেশের ঘাতক দালাল রাজাকার ও আল বদররা মিলিতভাবে নিরস্ত্র বাঙ্গালির ওপর হত্যাযজ্ঞ চালিয়েছিল। তারপরও তাদের শেষ রক্ষা হয়নি। ১৬ ডিসেম্বর তারা মুক্তিবাহিনীর কাছে আত্ম সমর্পন করে নিজেরাই প্রমান করে যে গনহত্যা চালিয়ে তারা ক্ষমতা
কুক্ষিগত করার চেষ্টা করেছিল তা ব্যর্থ হয়েছে। তারা মুক্তিযুদ্ধকালিন বিভিন্ন স্মৃতিকথা তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ চেতনা ধারনের আহবান জানান।

একই সাথে সাতক্ষীরার সবগুলি বধ্যভূমিকে সংরক্ষন করে শহীদ স্মৃতি গড়ে তোলার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের অর্থ-সম্পাদক শেখ মাসুদ হোসেন, দৈনিক কাফেলার বার্তা সম্পাদক এম রফিক, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, হাসান
মাহমুদ, মামুন হোসেন প্রমুখ। এ সময় বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলের সাংবাদিক ও ফটো সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী

দুর্ঘটনা ঘটার পরে নয়, জনস্বার্থে আগেভাগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক-এমন আবদার থেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হওয়ায় হাবিবকে ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক দুইবারের সংসদ সদস্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নানা কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীববৈচিত্র্য রক্ষাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম
  • ২০ বছরেও সংস্কার হয়নি সাতক্ষীরার মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ
  • সাতক্ষীরায় অসহায় ও এতিমদের নিয়ে ঈদ পুনর্মিলনী
  • সাতক্ষীরায় নিজ ঘর থেকে মধ্য বয়সী নারির মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ
  • সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত