বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘সাতক্ষীরা বরকতময় জেলা, মানুষগুলো ভালো’: ডিসি মোস্তাক আহমেদ

সাতক্ষীরা জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোস্তাক আহমেদ বলেছেন, সাতক্ষীরার আম দেশ-বিদেশে সুখ্যাতি লাভ করেছে। সাতক্ষীরা জেলা একটা বরকতময় জেলা। মানুষগুলো এজন্য খুব ভালো। জেলাবাসী অত্যন্ত সৌভাগ্যবান।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে কলারোয়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলার শীর্ষ এই কর্মকর্তা আরো বলেন, কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে কৃষি জমি আর কৃষকের কারণে। বাংলাদেশ খাদ্যে অনেক স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আল্লাহতায়ালা পৃথিবীর সমস্ত জীবের রিজিকের ব্যবস্থা করেছেন- এটা তার অন্যতম প্রমান।

উপজেলা চত্বরের পুরাতন কৃষি অফিসের সামনে আয়োজিত ৩দিন ব্যাপী ওই মেলায় ফল, গাছসহ নানান প্রযুক্তি আর উদ্ভাবনা নিয়ে ১৬টি স্টল স্থান পায়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম।

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জিয়াউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এসএম এনামুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি- এসিল্যান্ড) নুসরাত ইয়াসমিন, প্রাণি সম্পদ অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র মৎস্য অফিসার আব্দুল্লাহ মো.সাইদুর রহমান রেজা, পল্লী উন্নয়ন অফিসার এসএমএ সোহেল, কৃষি সম্প্রসারণ অফিসার আসাদুজ্জামান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান, আলিয়া মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, জাতীয়তাবাদী কৃষদলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব