সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের মাঝে খাবার বিতরণ

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) বেলা ১২টায় ৩য় দিনের মতো মেডিকেল কলেজ হাসপাতালে সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সার্বিক ব্যবস্থাপনায় এমপি রবির পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডা. মো. সালমান হোসেন, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-এ এলাহী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এহছান হাবীব অয়ন, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নুর মনোয়ার হোসেন, শহিদুল ইসলাম প্রমুখ।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীরা বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে রান্না করা খাবার পেয়ে শোকাবহ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারবর্গ ও আগস্টের সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং সেই সাথে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।

এসময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মেডিকেল কলেজ হাসপাতাল ও মেডিকেল কলেজের ডাক্তাররা উপস্থিত ছিলেন।

শোকাবহ আগস্ট মাস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে এ মাস ব্যাপি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল

সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা.বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় আ.লীগ নেতা আমিনুল ইসলাম মন্টু ওরফে ভুয়া ডিআইজি গ্রেফতার