বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১টায় মেডিকেল কলেজ হাসপাতাল’র সম্মেলন কক্ষে এ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল’র আয়োজনে মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আশরাফুজ্জামান আশু’র সভাপতিত্বে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শীতল চৌধুরী, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মো.রুহুল কুদ্দুস, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক মেজবাহুর রহমান, সহকারি পরিচালক অজয় কুমার সাহা, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগীয় প্রধান ও সহযোগি অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদ, সাতক্ষীরা পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র কাজী ফিরোজ হাসান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান খান, জেলা সমাজ অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ,সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. ফরহাদ জামিল।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা.সালমান হোসেন, ডেপুটি নার্সিং সুপারিন্টেনডেন্ট আরতি রানি বিশ্বাস, সাতক্ষীরা পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মো. কবিরুজ্জামান রুবেল, বিশিষ্ট ঠিকাদার মজনুর রহমান খোকা, সদর এমপির ব্যক্তিগত সহকারী শেখ নাঈম হাসান,মেডিকেল কলেজ হাসপাতালের হিসাব রক্ষক মো. মোস্তাজুল ইসলাম, মো. জাকির হোসেন, সহকারী হিসাব রক্ষক শেখ খায়রুল ইসলাম, উচ্চমান সহকারী শহিদ আনোয়ার, টেকনোলজিস্ট ইপিআই ও দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার মো. ফারুক হাসান প্রমুখ।

এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আলোচ্য সূচির মধ্যে ছিল গত সভার কার্যবিবরনী পাঠ, অনুমোদন, হাসপাতালের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বিভিন্ন বিভাগে চিকিৎসক শূন্যতা ও জনবল সংকট প্রসংগে, ক্যান্টিন চালু প্রসঙ্গে, মোটরসাইকেল গ্যারেজ প্রসঙ্গসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

এসময় সভাপতির বক্তব্যে সদর এমপি আশরাফুজ্জামান আশু বলেন, আপনাদের নির্বিঘ্নে জনগনের সেবা দিতে হবে। ২২ থেকে ২৪ লক্ষ মানুষ এই হাসপাতালের দিকে তাকিয়ে আছে। আগে অনেকে মিটিং এ আসতো না কারন তাদের কথা বলতে দেওয়া হত না। প্রাইভেট প্রাকটিস করেন কিন্তু হাসপাতালের রোগীদের প্রতি বেশি করে নজর দিন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের আর এস (সার্জারী) ডা.মো. রাশিদুজ্জামান।

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার