রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা মেডিকেলে স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় মেডিকেল কলেজ হাসপাতাল’র সম্মেলন কক্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল’র আয়োজনে মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. কাজী আরিফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আতিকুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক অজয় কুমার সাহা, সহকারি অধ্যাপক (সার্জারী) ডা. মো. শরিফুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মো. হাফিজুর রহমান, ডা. মাহমুদুল হাসান, ডা. মো. রাশিদুজ্জামান, আর.পি.ও ডা. ডা. মো. খায়রুল বাসার, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর’র সহকারি প্রকৌশলী মো. মতিন মন্ডল, সাবেক সিভিল সার্জন ডা. প্রশান্ত কুমার কুন্ডু, মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. আহমেদ আল-মারুফ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী কাজী জাকারিয়া হোসেন, বীর মুক্তিযোদ্ধা মফিজউদ্দীন, নার্সিং সুপাভাইজার আঞ্জুমান আরা বেগম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, নার্সিং সুপারভাইজার তৌহিদা পারভীন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান সহকারি আক্তরুজ্জামান খান চৌধুরী, সিনিয়র স্টাফ নার্স নমিতা সরকার, হেলথ এডুকেটর শেখ মুরাদ হোসেন ও মো. আফছার উদ্দীন প্রমুখ।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আলোচ্য সূচির মধ্যে ছিল গত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন, রোগী কল্যাণ তহবিল সমৃদ্ধকরণ প্রসঙ্গে, ডায়ালাইসিস রোগীদের সরকারি সার্ভিস চার্জ মওকুফ প্রসঙ্গে, আইসিইউতে চিকিৎসা সংকট প্রসঙ্গে, নেফ্রোলজিস্ট না থাকা প্রসঙ্গে, লিফট অপারেটর/পর্যবেক্ষক এর জন্য ভিন্ন-সোর্স হতে বেতন প্রসঙ্গসহ বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. সুমন কুমার দাশ। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় উন্নয়নও অদৃশ্য, সরকারি অনুষ্ঠানেও এমপি অদৃশ্য—তাহলে দৃশ্যমানটা কী?

মোঃ হাফিজুল ইসলাম, সংবাদকর্মী: ICT কোচিং সেন্টার সাতক্ষীরার মানুষের প্রত্যাশা ছিল, নির্বাচিতবিস্তারিত পড়ুন

শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে সাতক্ষীরার মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা

ঢাকে কাঠি পড়ার পর মায়ের নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মধ্য দিয়ে আজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ
  • সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা বাকশিস’র নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • শ্যামনগরের লবনাক্ত এলাকায় মিষ্টি পানির প্ল্যান্ট, মিলছে সুপেয় পানি
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ