সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা

সাতক্ষীরায় সামাজিক সংগঠন সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশন-এর উদ্যোগে ইফতার মাহফিল, স্বেচ্ছাসেবী মিলনমেলা ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ) পবিত্র ২৫ রমজান উপলক্ষে শহরের সার্কিট হাউজের সামনে এম আর পলি ক্লিনিক সংলগ্ন ভবনের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বেলা আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়।
পরে বিকাল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত খুলনা রোড মোড়ে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এরপর এতিমখানার শিশু, স্বেচ্ছাসেবী ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. হাবিবুল্লাহ।
তিনি পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আমাদের আত্মশুদ্ধি ও মানবসেবার শিক্ষা দেয়। তরুণদের মানবতার কল্যাণে এগিয়ে আসতে হবে।

সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি হাফেজ মো. সাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোবিন্দকাটী শেখপাড়া জামে মসজিদের খতিব হাফেজ এম. জাহিদ হাসান।

সবাই মিলে করব কাজ, গড়ব মানবতার সমাজ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হাফেজ মো. দেলোয়ার হোসেন ও কাজী মো. খালিদ হোসেন, সহ-সভাপতি মো. সহিদ হাসান ও মো. রায়হান হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুল আলীম, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. শহিদুজ্জামান শহিদ, সহ-সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন হোসেন, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ওসমান গনি, অর্থ বিষয়ক সম্পাদক মো. আল-আমিন, প্রচার সম্পাদক মো. আরিফুল ইসলাম, সিনিয়র সহ-প্রচার সম্পাদক মো. ইসমাইল হোসেন, সহ-প্রচার সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান খোকন ও মো. আজহারুল ইসলাম, ব্লাড বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, সহ-ব্লাড বিষয়ক সম্পাদক মো. আসিফ হোসেন ও মো. ইয়াছিন হোসেন এবং সিনিয়র সদস্য হাফেজ মো. ইছানুর ইসলাম, মো. আলমগীর হোসেন ও মো. সাদিকুজ্জামান সাদিকসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. আসাদুজ্জামান আসাদ, জি এম আব্দুল আলিম ও মো. মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

এসএটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) মারা গেছেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাবিস্তারিত পড়ুন

  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা