বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা শহরে সড়কের উপর অবৈধ পার্কিং, বাড়ছে যানজটের ভোগান্তি

যানজট থেকে রেহাই নেই সাতক্ষীরা শহরবাসীর। চলার গতি হঠাৎ থমকে যায় দীর্ঘ যানজটে। এ অসহনীয় যানজটের মূল কারণ রাস্তার পাশে অবৈধ গাড়ি পার্কিং ও ফুটপাত দখল করে বসা হকাররা। শহরের অনেক ফুটপাত বেদখলে। সেই সঙ্গে রাস্তার পাশে যত্রতত্র গাড়ি পার্কিং তো আছেই। বিশেষ করে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড়, সিদ্দীক সুপার মার্কেটের সামনে, সঙ্গীতা মোড়, হাটের মোড়ও বাদ নেই অবৈধ গাড়ি পার্কিং থেকে।

এ সড়কের দুই পাশে দিনভর অসংখ্য গাড়ি পার্ক করে রাখার কারণে গাড়ি চলাচলের স্বাভাবিক গতি ব্যাহত হওয়ায় যানজট লেগে থাকে এসব এলাকায়। ফলে এই এলাকার যাতায়াতকারীদের ভোগান্তির শেষ নেই।

মহাসড়কের দুই পাশে রাস্তা দখল করে অবৈধ পার্কিং উচ্ছেদ না হওয়াকে প্রশাসনের দুর্বলতা হিসেবে দেখছেন স্থানীয়রা। মহাসড়কের পাশে অবৈধ পার্কিং এবং দখলের ফলে প্রতিদিন দুর্ঘটনা ঝুঁকি নিয়ে চলছে হাজারো যানবাহন। ফলে সাতক্ষীরার প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। বাড়ছে দুর্ঘটনা। বিশেষ করে সকাল ৯ টা থেকে সন্ধ্যার পর পর্যন্ত গোটা এলাকা পরিণত হয় বাসস্ট্যান্ডে।

শহরের সাতক্ষীরা টু কালিগঞ্জ সড়কের সিদ্দীক সুপার মার্কেটের সামনে প্রতিনিয়ত রাস্তায় অবৈধ গাড়ী পার্কিং করা থাকে। গুরুত্বপূর্ণ সড়কের ওপর যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে যানজট লেগে থাকে সব সময়।

ভুক্তভোগী রহিম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়। রাস্তার পাশেই লাইন ধরে গাড়িগুলো পার্কিং করে রাখার কারণে যানজটের ভোগান্তিতে পড়তে হয় আমাদের।

সরেজমিনে দেখা যায়, শহরের নিউ মার্কেট থেকে শুরু করে সিদ্দীক সুপার মার্কেট, সঙ্গীতা মোড়, হাটের মোড় একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কের পার্শ্বে প্রাইভেট কার ইজিবাইক, ভ্যান রাস্তার দু’ধারে অবৈধভাবে পাকিং করা থাকে। যার ফলে বাড়ছে ছোট বড় দূর্ঘটনা। সৃষ্টি হচ্ছে যানজট। শহরের মার্কেটের ব্যবসায়ীদের অভিযোগ, সড়কের বিশাল এলাকা জুড়ে নিয়মিত পার্কিং চলছে। এতে প্রতিনিয়নত বাড়ছে শহরের এই ব্যস্ততম সড়কের যানজট। সেই সাথে আমাদের প্রতিষ্ঠানে কাস্টমার আসতে পাড়ছে না।

এদিকে নগরবিদেরা বলছেন, সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ না করলে অবৈধ পার্কিং বন্ধ করা কঠিন হবে। ট্রাফিক বিভাগের অব্যবস্থাপনা, অদক্ষ চালক, আইন না মানার প্রবণতায় সবসময় যানজট লেগে থাকে ব্যস্ততম শহরের প্রধান রাস্তায়।

কারণ, নগরীতে চাহিদা অনুযায়ী পার্কিংয়ের ব্যবস্থা নেই। সেই সাথে পুলিশ প্রশাসন উদ্যোগী হয়ে এসব অবৈধ গাড়ি পার্কিং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্ত করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু

সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকায় জামায়াতে ইসলামীর মাসব্যাপী দাওয়াতি অভিযানের অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা

সড়কে দুর্ঘটনা হ্রাসকল্পে স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি মাসে সচেতনতা প্রচারণা চালাচ্ছেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি
  • সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারী (৪০)’র লা*শ উদ্ধার
  • প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল
  • যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা
  • ১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা