মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা শিল্প নগরী পরিদর্শন করলেন বিসিক চেয়ারম্যান মোশতাক হাসান

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ মোশতাক হাসান, এনডিসি বলেছেন, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়তে হলে শিল্পের উন্নয়ন ঘটাতে হবে। শিল্প নগরীতে শিল্প থাকতে হবে। শিল্পে সরকার সকল ধরণের সহযোগিতা করছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ প্রদান করছে। সরকার করোনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের জন্য প্রণোদনার প্যাকেজ ঘোষণা করেছেন।

শুক্রবার সাতক্ষীরায় বিসিক শিল্প নগরী পরিদর্শনকালে বিসিক চেয়ারম্যান উপরোক্ত কথাগুলো বলেছেন। সকাল ১০টায় তিনি বিনেরপোতাস্থ শিল্প নগরীতে প্রবেশ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিসিকের আঞ্চলিক পরিচালক কাজী মাহবুবুর রশিদ, সাতক্ষীরার উপব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) কৃষ্ণ পদ মল্লিক প্রমুখ। পরে বিসিক শিল্প মালিকদের সাথে চেয়ারম্যান মতবিনিময় করেন।

এ সময় তিনি আরো বলেন, বিসিক আলোচিত প্রতিষ্ঠান করতে যা যা করা দরকার করা হবে। তবে শিল্পের বিকাশ ঘটাতে হবে। ব্যাংক ঋণ সহজ করতে ১৬টি প্রস্তাবনা পাঠানো হয়েছে। উদ্যোক্তাদের ঋণ দিতে প্রণোদনা বিষয়ক কমিটি গঠন করা হয়েছে। খুবই সহজে বিসিকে উদ্যোক্তা নিবন্ধন করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি নুরুল ইসলাম রনি, সুরেস পান্ডে, বিসমিল্লাহ হ্যাচারীর মালিক সিরাজুল ইসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবিস্তারিত পড়ুন

যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা

“প্রতিবাদ, প্রত্যয়, বিনির্মাণ ” প্রতিপাদ্যে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীবিস্তারিত পড়ুন

১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের

২০১১ সালের ২৯ মে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত