বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির মতবিনিময় সভা

সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট নূরুল ইসলামের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকালে বিনেরপোতায় ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক লুৎফর রহমান, যুগ্ম আহবায়ক মো. কামরুজ্জামান, যুগ্ম আহবায়ক ইউনুছ আলী বুলু, যুগ্ম আহবায়ক কবির হোসেন, যুগ্ম আহবায়ক ডা. নজরুল ইসলাম, বিএনপি নেতা শাহিনুর রহমান, এস এম জাহাঙ্গীর হোসেন, সেচ্ছাসেবক দলের নেতা প্রভাষক মো. আনারুল ইসলাম, মহব্বত হোসেন, সেলিন আক্তার মনটু, আতিয়ার রহমান, মো. আবু সাঈদ, শফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, আগামিতে জাতীয়তাবাদী দল বিএনপি কে শক্তি শালী করার লক্ষ্যে যা যা করণীয় সেইবিষয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশনেত্রী ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারুন‍্যের অহংকার তারেক রহমানসহ বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত‍্যাহার করতে হবে।
এসময় তারা ১০ ডিসেম্বর ঢাকা গণসমাবেশ সফল করার জন্য সকলকে আহবান জানান।

একই সাথে বিএনপির নতুন সদস্য সংগ্রহ করা ও ইউনিয়ন কমিটি সচ্ছতার মাধ‍্যমে গঠন করা এবং প্রকৃত বিএনপি কর্মী দিয়ে ওয়ার্ড কমিটির মাধ্যমে ভোটের মধ‍্য দিয়ে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করার গুরুত্বারোপ করা হয়।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. নুরে আলম সিদ্দিকী।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: শহরের প্রাণকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশাসনিক হয়রানি এবং বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ
  • সাতক্ষীরায় কৈখালী মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা