শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদরে খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা পরিস্থিতিতে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে সাতক্ষীরা সদর খাদ্য গুদামে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ /২০২০-২১ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) বেলা ১১টায় সদর খাদ্য গুদাম প্রাঙ্গণে সদর উপজেলা নির্বাহী অফিসার ও পদায়নকৃত অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ /২০২০-২১ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মো. জাহেদুল ইসলাম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন, সদর উপজেলা খাদ্য গুদাম ইনচার্জ এ.এস.এম মন্জুরুল আলম, জেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি আলহাজ মো. আব্দুস সবুর, সাধারণ সম্পাদক আব্দুল গফাফার, সহ-সভাপতি আলহাজ আব্দুল খালেক, সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি মোকাদ্দেস খান চৌধুরী মিন্টু, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ধান ব্যবসায়ী অধ্যাপক মোজাম্মেল হোসেন প্রমুখ।

উল্লেখ্য, এবছরে সাতক্ষীরা সদর উপজেলায় অভ্যন্তরীণ বোরো চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ হাজার ৫শ ৫১ মেঃ টন এবং জেলায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৪ হাজার ৩৯ মেঃ টন।
সাতক্ষীরা সদর উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ৩শ’৪৩ মেঃ টন এবং জেলায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ হাজার ৯শ ২ মেঃ টন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী