বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদরের ফিংড়িতে জামায়াতে ইসলামীর যুব সমাবেশ

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৪নং ফিংড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২২ সেপ্টেম্বর বিকালে ইউনিয়ন পরিষদ চত্তরে যুব সমাবেশটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফিংড়ী ইউনিয়নে যুব বিভাগের সভাপতি মুহাম্মদ আশরাফুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। ফিংড়ি ইউনিয়ান যুব বিভাগের সেক্রেটারি হেলাল উদ্দিন’র সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের জেলা সভাপতি প্রভাষক ওমর ফারুক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন, ফিংড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম ,সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুস সবুর। যুব বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ আনিছুর রহমান, ফিংড়ী ইউনিয়ন জামায়াতের আমীর মুহাম্মদ শাহিনুজ্জামান।

এছাড়াও আরোও উপস্থিত ছিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ছাত্র জনতার গনঅভ্যুথানের মাধ্যমে জালিমের জুলুম থেকে মহান রব আমাদের উদ্ধার করেছেন। আমরা স্বৈরাচারীর মতো কোন আচরন করবোনা। আমরা ক্ষমা ও সবরের মাধ্যমে ইসলামী আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে”বিস্তারিত পড়ুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা ৭৮টি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে একবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী

সাতক্ষীরা সদর উপজেলা থ্রি-হুইলার, ফোর হুইলার অটোটেম্পু সমবায় সমিতি যার (রেজিঃ ০৫০২/সাত,বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা
  • কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান