শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

“মুজিব বর্ষের আয়োজন সুস্থ দেহ, সুন্দর মন”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) কলেজ মাঠে বেলা ১২ টায় সাতক্ষীরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল- হাদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ফেস্টুন, জাতীয় ও ক্রীড়া পতাকা এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক পর্ষদ সম্পাদক কাজী আসাদুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর মো. আবুল হাশেম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস. এম আফজাল হোসেন, সাবেক অধ্যক্ষ শেখ আব্দুল অদুদ, সাবেক অধ্যক্ষ এ.কে.এম মোকাররম আলী, সাবেক অধ্যক্ষ সুকুমার দাস, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক জি.এস মকসুমুল হাকিম, সহ-সভাপতি তহিদুর রহমান, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, পৌর আওয়ামী লীগের সাবেক সহ- দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক, সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন প্রমুখ।

সাতক্ষীরা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে দুপুরে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।

এসময় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক মো. অলিউর রহমান।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর