শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

“ক্রীড়ামোদী শিক্ষাঙ্গণ সবাই পাবে অভিনন্দন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৭ ডিসেম্বর) সকাল ১০টায় সরকারি কলেজ মাঠে ঐতিহ্যবাহী সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ-আল-হাদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আজ ৭ ডিসেম্বর। আজকের এই দিনে স্বাধীন হয় এবং সাতক্ষীরা হানাদার মুক্ত হয়। আমি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে গর্ববোধ করি। বাংলাদেশের উন্নয়নে যারা বিশ^াস করেনা, সেই ষড়যন্ত্রকারী স্বাধীনতা বিরোধীরা আজো ষড়যন্ত্র করে যাচ্ছে। আজকের এই নতুন প্রজন্ম তোমাদের জাগ্রত হতে হবে। বঙ্গবন্ধু যে চেতনা নিয়ে মহান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন সেই চেতনা ধারণ করে মহান স্বাধীনতার চেতনায় উদ্বুর্দ্ধ হয়ে তোমাদের আগামীতে দেশের হাল ধরতে হবে। যারা বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে হত্যা করেছে, জেলখানায় জাতীয় চারনেতাকে হত্যা করেছে এবং ২১ আগস্টে নৃশংস ও বর্বর হত্যাকান্ড ঘটিয়েছে তাদের সাথে কখনও আপোষ হতে পারেনা। দেশ ও জাতির উন্নয়নে আবারও বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।”

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর মহাদেব চন্দ্র সিংহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর সুকুমার রায়, সাবেক অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল অদুদ, সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক পর্ষদ সম্পাদক কাজী আসাদুল ইসলাম, অধ্যাপক ভূধর সরকার, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদুু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, হাবিবুর রহমান বিটু প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ভূগোল ও পরিবশে বিভাগের সহকারি অধ্যাপক আ.ন.ম গাউছার রেজা ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক মো. অলিউর রহমান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স এর উদ্যোগে স্পিক আপ প্রকল্পের চেঞ্জ এজেন্ট সদস্যদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কমিউনিটি পর্যায়ে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা

সাতক্ষীরায় কমিউনিটি পর্যায়ে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি ২০২৬’র উদ্বোধন

“কিশোরকণ্ঠ পড়ব, জীবনটাকে গড়ব”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মেধা, প্রতিভা ও নৈতিকবিস্তারিত পড়ুন

  • উপকূলীয় জলবায়ু ঝুঁকি মোকাবিলা : সাতক্ষীরায় শিক্ষার্থীদের ৫ হাজার বৃক্ষরোপণ
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক