বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ’র করোনা পজিটিভ শনাক্ত

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ’র করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে সম্প্রতি তিনি বুস্টার ডোজ টিকা গ্রহন করেছেন বলে জানা যায়।

বুধবার (২ ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যাপিড এ্যান্টিজেন কিটস দিয়ে নমুনা পরীক্ষার রিপোর্টে তালা-কলারোয়া সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহর করোনা পজিটিভ শনাক্ত হয়। সংসদ সদস্যের ব্যক্তিগত সচিব ও জেলা ওয়ার্কস পার্টির নেতা কমরেড মফিজুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি চিকিৎসকের পরামর্শে সাতক্ষীরা পৌর সদরের বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা সেবা গ্রহন করছেন।

চিকিৎসাধীন অবস্থায় তিনি দ্রুত আরোগ্য লাভে সকলের কাছে শুভ কামনা প্রার্থনা করেন। এমপি কমরেড এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ’র করোনা পজিটিভ শনাক্ত হলেও নিজের প্রতি মানসিক জোর রেখে চিকিৎসকের সেবা গ্রহন করে মানুষের ভালবাসায় দ্রুত সুস্থতা লাভ করবেন বলে জানান।

তিনি তালা-কলারোয়াবাসি সহ সকলকে মাস্ক পরিধান, শারীরিক দূরত্ব বজায় রাখা ও সরকারি ৫ দফা বিধি নিষেধ মেনে চলার সাথে সাথে সতর্কতা অবলম্বন করে স্বাভাবিক জীবন যাপন করার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন