মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আধুনিকা বিউটি পার্লারে গ্রীল কেটে নগদ টাকাসহ মালামাল চুরি

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সিটি কলেজ সংলগ্ন সাতক্ষীরা-যশোর মহাসড়কের পাশে অবস্থিত ‘আধুনিকা বিউটি পার্লার অ্যান্ড বুটিকস হাউজে’ গ্রীল কেটে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দিনগত গভীর রাতে অজ্ঞাত চোরের দল এ চুরি সংঘটিত করে।

পার্লারের মালিক কোহিনুর আকতার জানান, বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় আমার দোকানটি অবস্থিত। সকালে এসে দেখি প্রধান গেটের তালা ঠিক আছে, কিন্তু পার্লার কক্ষের তালা ভাঙা। পরে লক্ষ্য করি সামনের বারান্দার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করেছে চোরেরা। দোকানের জিনিসপত্র তছনছ অবস্থায় পড়ে আছে।

তিনি আরও জানান, চোরেরা একটি সেলাই মেশিন, হেয়ার স্টেট মেশিন, হেয়ার ক্রিপিং মেশিন, বেশ কয়েকটি দামী থ্রি-পিস, ছিট কাপড়, নগদ ১০ হাজার টাকা ও প্রসাধনী সামগ্রীসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। এখনো থানায় অভিযোগ করিনি, তবে পাশের দোকানদার ও নিচতলার কোচিং সেন্টারের শিক্ষক আনারুল স্যার ও পবিত্র স্যারকে জানিয়েছি। শিগগিরই থানায় লিখিত অভিযোগ দেব, যোগ করেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় রাতের বেলা মাদকাসক্ত যুবকদের আনাগোনা বেড়েছে।
তাদের ভাষায়, রাত গভীর হলে কিছু বখাটে যুবক সিটি কলেজের পাশে ও মহাসড়কের ধারে বসে গাঁজা সেবন করে। এরাই এলাকায় চুরি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে।

এর আগে একই এলাকার আবুল কাশেমের মাংসের দোকানেও চুরির ঘটনা ঘটেছিল। সে সময় চোরেরা মাংস কাটার অস্ত্র, দাঁড়িপাল্লা ও বাটখারা নিয়ে যায়।
মাংস ব্যবসায়ী আবুল কাশেম বলেন, এই এলাকার চুরিগুলো গাঁজাখোেরদের কাজ।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, মহাসড়কসংলগ্ন এই এলাকায় নিয়মিত পুলিশ টহল ও মাদকবিরোধী অভিযান না চালালে বড় ধরনের অপরাধ ঘটার আশঙ্কা রয়েছে।

তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন- মাদকাসক্তদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া এবং রাতের টহল জোরদার করার জন্য।

সচেতন মহলের অভিমত, পরপর ঘটে যাওয়া চুরির ঘটনাগুলো বিশ্লেষণ করলে সন্দেহের তীর গাঁজাসেবী যুবকদের দিকেই যায়। তাদের মতে, মাদক বন্ধ না হলে চুরিও বন্ধ হবে না।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

‎সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি

সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর বড়বাজার শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী

সাতক্ষীরায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সদর জামায়াতের যুব দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের