সাতক্ষীরায় আবাবিল হজ্জ গ্রুপ বাংলাদেশের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা


মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: আবাবিল হজ্জ গ্রুপ বাংলাদেশের পক্ষ থেকে সাতক্ষীরা জেলার হাফেজদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০২ আগস্ট) দুপুরে আবাবিল হজ্জ গ্রুপ বাংলাদেশ এর আয়োজনে আবাবিল হজ্জ গ্রুপ বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু ইউসুফ এর সভাপতিত্বে আবাবিল হজ্জ গ্রুপ বাংলাদেশের মোয়াল্লেম মো. আব্দুর রহিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য হাফেজ মাওলানা মোহাদ্দিস রবিউল বাশার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, ওলামা বিভাগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা ওসমান গনি, বাংলাদেশ মসজিদ মিশন সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রশিদ, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন জেলা শাখার যুগ্ম সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, হাফেজ কল্যাণ পরিষদ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা খাইরুল বাশার প্রমুখ।
আবাবিল হজ্জ গ্রুপ বাংলাদেশের পক্ষ থেকে জেলার হাফেজদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কুইজ প্রতিযোগিতায় বিজয়ীকে বিনামূল্যে ওমরা হজ্জ পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ সময় আবাবিল হজ্জ গ্রুপ বাংলাদেশের পক্ষ থেকে পবিত্র মক্কা মদিনায় হজ পালন করা হাজী সাহেবগণ ও জেলার বিভিন্ন হাফেজরা উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন


