শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন

সাতক্ষীরায় অতিথেয়তা ও উন্নত আবাসন সেবার এক নতুন সংযোজন হিসেবে জাঁকজমকপূর্ণ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে আবাসিক হোটেল “হোটেল রয়েল প্যালেস”।

শনিবার (২৯ শে আগস্ট) বাদ-আছর শহরের পৌর দিঘির পশ্চিম পাশে (অগ্রণী ব্যাংকের গলিতে) সমবায় মার্কেটের ৩য় তলায় এই আধুনিক আবাসিক হোটেলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। হোটেল রয়েল প্যালেস এর পরিচালক এসএম ইউসুফ ও মোঃ মোশারফ হোসেন এর সার্বিক পরিচালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রব ওয়ার্ছী, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার প্রশাসনিক কর্মকর্তা মুহা. মাহবুবুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ সফিউল্লাহ, বাইতুন নাজাত জামে মসজিদের ইমাম মুফতি নূর-উল্লা, কালীনপাড়া বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি হারুন-অর-রশিদ, সাতক্ষীরা ভিশনের পরিচালক কাজী ফারুক হাসান এবং বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম (পিপু) প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পর্যটন ও ব্যবসা-বাণিজ্যের কারণে সাতক্ষীরায় প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেহমান ও ব্যবসায়ীরা আসেন। আগত অতিথিদের নিরাপদ, আরামদায়ক ও মানসম্মত আবাসন সেবা নিশ্চিত করতে “হোটেল রয়েল প্যালেস” গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক সুযোগ-সুবিধা ও উন্নত গ্রাহক সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি দ্রুত সুনাম অর্জন করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

মোনাজাত পরিচালনা করেন বড়বাজার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুহাদ্দিস আব্দুল খালেক। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, সুধী সমাজ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন