শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ইসিপিএল ক্রিকেট লীগের চ্যাম্পিয়ন ইউনাইটেড ক্লাব

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে
জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং এলসন কনজুমার পোডাক্টস লি: এর পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে ইসিপিএল প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারী) সাতক্ষীরা স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে ফাইনাল খেলায়
প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রপি তুলে দেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা
মীর মোস্তাক আহমেদ রবি।

সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে টাউন স্পোর্টিং ক্লাব বনাম ইউনাইটেড ক্লাব এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ইউনাইটেড ক্লাব টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। টাউন স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নেমে ৪২.৩
ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান করে। দলের পক্ষে হাসান ৫১ ও মৃত্যুঞ্জয় ৩৩ রান করে।

প্রতিপক্ষের আরিফুল ৩টি, এনাম ও রমজান ২টি করে উইকেট লাভ করে।

জবাবে ইউনাইটেড ক্লাব ব্যাট করতে নেমে ৮.২ ওভারে কোন উইকেট না হারিয়ে ১৩৩ রান করে। দলের পক্ষে সোহান ৩৬ বলে ১০৬ রান করে। ফলে ইউনাইটেড ক্লাব ১০ উইকেটে জয়লাভ করে ইসিপিএল প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৩ এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় ইউনাইটেড ক্লাবের হাবিবুর রহমান সোহান এবং ম্যান অবদ্যা সিরিজ নির্বাচিত হয় টাউন স্পোর্টিং ক্লাব এর এনামুল হক।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতি: জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, এলসন কনজুমার পোডাক্ট লি: এর ডিএমপি শাহাদাত অমি, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, সাধারণ সম্পাদক মীর
তানজির আহমেদ।

অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সাজেক্রীসের যুগ্ম সম্পাদক মো. সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, কোষাধ্যক্ষ ইদ্রিস আলী বাবু, নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মো. আব্দুল মান্নান, কবিরুজ্জামান রুবেল, আ.ম. আখতারুজ্জামান মুকুল, কাজী
আক্তার হোসেন, ইকবাল কবির খান বাপ্পি, শেখ হেদায়েতুল ইসলাম, ফারহা দীবা খান সাথী, শিমুন শামসসহ টাউন স্পোর্টিং ক্লাব ও ইউনাইটেড ক্লাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়