বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এসিড সারভাইভরদের সংগঠনের বার্ষিক সাধারণ সভা

সাতক্ষীরায় এসিড সারভাইভরদের সংগঠন সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ অক্টোবর ২০২৫ অক্টোবর সকাল ১০টায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক, সাতক্ষীরার (এসবিজিএন) উদ্যোগে উন্নয়ন সংগঠন স্বদেশ ও দাতা সংস্থা একশনএইড’র সহায়তায় সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে সংগঠনের বার্ষিক সাধারণ সভা – র‌্যালি এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় সাতক্ষীরা জেলার এসিড সারভাইভর নারী-পুরুষ, উন্নয়ন কর্মী , সাংবাদিক, সরকারী বেসরকারি পদস্থ কর্মকর্তা ও সুধিজন অংশগ্রহণ করেন।

স্বদেশ সংস্থার নিবাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন নাগরিক ব্যক্তিত্ব ডাঃ আবুল কালাম বাবলা, প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক সাইদুর রহমান মৃধা। সম্মানীয় অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন্নাহার, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, অতিঃ পুলিশ সুপার সদর সার্কেল মোঃ শাহিনুর চেীধুরী, একশনএইড-বাংলাদেশের সিনিয়র কোডিনেটর এলআরপি এসএস নুরুন্নাহার বেগম, প্রথম আলো ষ্টাফ রিপোটার কল্যান ব্যনার্জী। আরও উপস্থিত ছিলেন ওসিসি প্রতিনিধি আঃ হাই, সিডো পরিচালক শ্যামল বিশ্বাস, ক্রীসেন্ট পরিচালক আবুজাফর সিদ্দীকি, সাকিবুর রহমান বাবলা।

নেটওয়ার্কের কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সুইটি আক্তার পপি। বক্তব্য রাখেন প্রফেসর মোজাম্মেল হক, নারী নেত্রী জ্যোৎস্না দত্ত প্রমুখ

সভায় বক্তারা বলেন, এসিড আক্রান্ত ব্যক্তি মানুষ জানে তার জীবনের উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে। সারাটা জীবন তাকে এক কষ্ট ভোগ করতে হয়। এসিড আক্রান্তরা আমাদেরই সমাজে অংশ তাদেরকে বাদ দিয়ে আমাদের কোন উন্নয়ন টেকসই হবে না। সেজন্য সমাজে যাতে আর কোনো ব্যক্তি এসিড সন্ত্রাসের শিকার না হয় সেদিকে সচেষ্ট সুনজর দিতে হবে। এসিড আক্রান্তদের সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, সাংস্কৃতিক সকল ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে সরকারি ও বেসরকারি সকল পর্যায়ে পদক্ষেপ নিতে হবে। সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে যাতে তার বিভিন্নমুখি সুবিধা ভোগ করতে পারে। সমাবেশে ব্যবসায়ীভাবে সফল সারভাইভর’রা তাদের ব্যবসায়ী ষ্টল প্রদান করেন।

একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন