সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক

সাতক্ষীরায় এসিড সারভাইভরদের সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

২৩ নভেম্বব ২০২৬ অক্টোবর সকাল ১০টায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক, সাতক্ষীরার (এসবিজিএন) উদ্যোগে উন্নয়ন সংগঠন স্বদেশ ও দাতা সংস্থা একশনএইড’র সহায়তায় সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে সংগঠনের বার্ষিক সাধারণ সভা -র‌্যালি এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সভায় সাতক্ষীরা জেলার এসিড সারভাইভর নারী-পুরুষ, উন্নয়ন কর্মী , সাংবাদিক, সরকারী বেসরকারি পদস্থ কর্মকর্তা ও
সুধিজন অংশগ্রহণ করেন।

স্বদেশ’র নিবাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় , প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহি অফিসার নাজমুল হুসাইন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক এসএম রফিকুল ইসলাম।

সম্মানীয় অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন্নাহার, সিনিয়র সাংবাদিক কল্যান ব্যনার্জী, ভয়েস অব সাতক্ষীরা সম্পাদক এম কামরুজ্জামান, শিক্ষাবিদু আঃ হামিদ, মুফতি আখতারু জ্জামান, সারভাইভর আসমা খাতুন, গঙ্গা দাসী, সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, শরিফুল্লাহ কায়সার সুমন,বনিকবার্তা জেলা প্রতিনিধি, গোলাম সরোয়ার, ডিবিসি প্রতিনিধি বেলাল হোসেন, উন্নয়ন কর্মী সাকিবুর রহমান বাবলা প্রমুখ।

নেটওয়ার্কের কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এসবিজিএন প্রগ্রাম অফিসার দেবজ্যোতি ঘোষ।

সভায় প্রধান অতিথি বলেন, এসিড আক্রান্ত ব্যক্তি মানুষ অত্যান্ত সাহসী , তারা জানে কিভাবে প্রতিকুলতাকে জয় করতে হয়। তিনি ক্ষতিগ্রস্থ সকল এসিড সারভাইভরদের তালিকা প্রদান করতে স্বদেশ পরিচালককে অনুরোধ করেন এবং সকলপ্রকার সরকারি সহযোগীতার প্রত্যয় ব্যক্ত করেন। এসিড আক্রান্তরা আমাদেরই সমাজে অংশ তাদেরকে বাদ দিয়ে আমাদের কোন উন্নয়ন টেকসই হবে না। সেজন্য সমাজে যাতে আর কোনো ব্যক্তি এসিড সন্ত্রাসের শিকার না হয় সেদিকে সচেষ্ট সুনজর দিতে হবে। এসিড আক্রান্তদের সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, সাংস্কৃতিক সকল ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে সরকারি ও বেসরকারি সকল পর্যায়ে পদক্ষেপ নিতে হবে। সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে যাতে তার বিভিন্নমুখি সুবিধা ভোগ করতে পারে। তিনি সাতক্ষীরাওতে শুন্য এসিড নিক্ষেপের অর্জনের জন্য জেলা প্রশাসন , পুলিশ প্রমাসন বেসরকারী সংগঠন স্বদেশ , দাতা সংস্থা একশনএইডকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সমাবেশে ব্যবসায়ীভাবে সফল সারভাইভর’রা তাদের ব্যবসায়ী ষ্টল প্রদান করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধী ক্যালেন্ডার বিক্রেতার টাকা নিয়ে প্রতারণার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জজ আদালত চত্বরে ক্যালেন্ডার বিক্রি করে জীবিকা নির্বাহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদরের নতুন ইউএনও’কে ডিবি গার্লস স্কুলের শুভেচ্ছা, শিক্ষার মানোন্নয়নে আশাবাদ

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নাজমুল হুসাইন যোগদান করায় তাঁকেবিস্তারিত পড়ুন

হঠাৎ সাতক্ষীরার ডি.বি. হাইস্কুল পরিদর্শনে যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে অবস্থিত ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ডি.বি. ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিতবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব, সম্পাদক সিরাজুম মুনির
  • সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে স্থায়ী ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপন
  • সাতক্ষীরা সরকারি পলিটেকনিকে নবীনদের বরণ, ১৪ শিক্ষার্থী পেল সম্মাননা
  • সাতক্ষীরায় ল স্টুডেন্টস ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
  • সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা, এমপি রবির ঘনিষ্ঠ সহযোগী ডাবলু গ্রেফতার
  • নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন
  • সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান
  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ