সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম


একজন কৃষক বাবা, গৃহিণী মা। নিজেরা খুব বেশি দূর পড়াশোনা করতে পারেননি। কিন্তু স্বপ্ন দেখেছিলেন সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার। সেই স্বপ্ন পূরণে জীবনের পরিশ্রম, ত্যাগ আর ভালোবাসা দিয়ে সন্তানদের এগিয়ে নিয়েছেন তাঁরা। অবশেষে সেই স্বপ্নের পথে এলো এক গর্বের অর্জন। কৃষক পরিবারের সন্তান শেখ আসিফ হোসেন ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সহকারী সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাঁর এই সাফল্যে আনন্দে ভাসছে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক, বন্ধুবান্ধব ও গ্রামের মানুষ।
শেখ আসিফ হোসেন সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার প্রত্যন্ত গ্রাম বড় কাশিপুরের সন্তান। তাঁর বাবা শেখ জিল্লুর রহমান একজন কৃষক এবং মা ফরিদা খাতুন গৃহিণী। সীমিত সামর্থ্যের মধ্যেও সন্তানদের পড়াশোনার প্রতি তাঁদের আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টা আসিফের এই সাফল্যের পেছনে বড় প্রেরণা হয়ে রয়েছে।
গ্রামের কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি এবং পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ মহাবিদ্যালয় থেকে এইচএসসি সম্পন্ন করেন তিনি। পরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে সফলতার সঙ্গে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ শিক্ষাজীবনের পথ পেরিয়ে এবার ১৮তম বিজেএস পরীক্ষায় সহকারী সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়ে পরিবারের স্বপ্নকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন।
নিজের এই অর্জনে মহান রবের প্রতি শুকরিয়া আদায় করেছেন শেখ আসিফ হোসেন। একই সঙ্গে বাবা-মা, ভাই-বোন, শিক্ষকমণ্ডলী, বন্ধুবান্ধব ও গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। সবার দোয়া ও ভালোবাসা কামনা করেছেন।
একজন কৃষক বাবার সন্তান থেকে সহকারী সিভিল জজ হওয়ার এই যাত্রা শেখ আসিফ হোসেনের ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি তাঁর বাবা-মায়ের দীর্ঘদিনের স্বপ্ন পূরণেরও গল্প। সন্তানের এমন অর্জনে তাঁদের বুকভরা গর্ব আর চোখের কোণে জমে থাকা আনন্দাশ্রুই যেন বলে দেয়, সন্তানকে মানুষ করার জন্য করা ত্যাগ কখনো বৃথা যায় না।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল-সমাবেশ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
সাতক্ষীরায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়
সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন


