মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সর্বাত্মক কর্মবিরতি

সাতক্ষীরা প্রতিনিধিঃ ক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে বুধবার সর্বাত্মক কর্মবিরতি দ্বিতীয় দিনের মতো পালন করছেন সরকারি কলেজের শিক্ষকরা। বিসিএস,সাধারণ শিক্ষা,সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে বিভিন্ন সরকারি কলেজে এ কর্মসূচি পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে

বুধবার (১১ অক্টোবর) দুপুরে সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বিসিএস,সাধারণ শিক্ষা,সাতক্ষীরা জেলা ইউনিটের সভাপতি অধ্যক্ষ বাসুদেব বসু জানান,ক্যাডার বৈষম্য নিরসন,পদ সৃজন, পদোন্নতিসহ বিভিন্ন দাবিতে অতীতের কর্মসূচিগুলো আমরা যথাযথ পালন করেছি। কিন্তু সমস্যা সমাধানে সরকার কোন ব্যবস্থা না নেওয়ায় আমরা বাধ্য হয়ে কর্মবিরতি পালন করছি। তিনদিনের কর্মসূচি আগামী কাল শেষ হবে বলে জানান তিনি।
বিসিএস,সাধারণ শিক্ষা,সাতক্ষীরা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অলিউর রহমান জানান, কর্মসূচি মানা না হলে আমাদের আন্দোলন আরও বিস্তৃত হবে। তাই আমরা আশা করি,সরকার আমাদের ন্যায্য দাবিগুলো মেনে নেবে।
প্রসঙ্গত,
কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়সহ ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বেশ কয়েক দফা দাবিতে ২ অক্টোবর কর্মবিরতি পালন করেছিলেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সদস্যরা। দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় গতকাল ১০ অক্টোবর থেকে তিনদিনের কর্মবিরতি পালন করছেন তারা।

একই রকম সংবাদ সমূহ

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহবিস্তারিত পড়ুন

পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ