বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় গ্রাম আদালতের জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় গ্রাম আদালত কার্যক্রমের জনসচেতনতা তৈরিতে প্রচারনা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১ টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ডিজিটাল কর্ণারে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) মাশরুবা ফেরদৌস।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গ্রামের সাধারণ মানুষকে কার্যক্রম সম্পর্কে জানাতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে সাধারন মানুষের আইনী অধিকার নিশ্চিত করতে হবে। এসময় তিনি, গ্রাম আদালতের ক্ষমতায়ন সম্পর্কে সাধারণ মানুষের মাঝে প্রচার-প্রচারণা ও জনসচেতনতা তৈরিতে বিভিন্ন সরকারি দপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সহযোগীতা করার জন্য বলেন।

সমন্বয় সভায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের ডিস্ট্রিক ম্যানেজার মো: হাফিজুর রহমান সাতক্ষীরা জেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও প্রান্তিক পর্যায়ে জনগণকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা প্রদান করার কৌশল ও গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

এসময় সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন, সদর উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভুমি) মো: বদরুদ্দোজা, যুবউন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক সঞ্জিত কুমার, তথ্য অফিসার জাহারুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক লুৎফুন নাহার।
সভায় উপস্থিত অংশগ্রহণকারীগণ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণকারী ও সুবিধাভোগীদের মাঝে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা তৈরী করছেন বলে জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গনমাধ্যম কর্মি, বেসরকারি সংস্থা ব্রাক, নবজীবন, সাস, ব্রকিং দ্যা সাইলেন্স, সুশীলন, স্বদেশ, অগ্রগতি, রুপান্তর, টিএমএসএসসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তাবৃন্দ।

প্রসংগত ; স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসুচী (ইউএনডিপি) বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং বাস্তবায়ন সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের সার্বিক তত্বাবধায়নে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!