শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় গ্রামে গ্রামে ধান শুকাতে ব্যস্ত নারীরা

মেহেদী হাসান শিমুল: এবছর ইরি ধানের ফলন ভালো হয়েছে আমরা অনেক খুশি। ধান করতে যে টাকা খরচ হয়েছে সে টাকার ধান বিক্রি করে বাকি ধান খোরাকির জন্য রেখে দিয়েছি সেগুলো সিদ্ধ শুকনো করে ঘরে তুলতে পারলে আমরা একটু স্বস্তি পায়। সেজন্য ভোরবেলায় ঘুম থেকে উঠে পানিতে ভিজিয়ে রাখা ধান গরম পানিতে সিদ্ধ করি। সেগুলো আবার রোদে শুকিয়ে মাড়াই করার জন্য প্রস্তুত করি। এমনভাবে বর্ণনা করছিলেন সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের গৃহবধূ রোজিনা খাতুন।

সনাতন পদ্ধতিতে এখনও ধান সিদ্ধ করার কাজ চলছে।

এ বছর সাতক্ষীরা জেলায় লক্ষ্যমাত্রা ছাড়াই ধানের ফলন ভালোই হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন জানান এবছর সাতক্ষীরা সদর উপজেলায় ২৩২৮৫ হেক্টর জমিতে ধান চাষ হয় উৎপাদন লক্ষ্যমাত্রা ৯০ হাজার মেট্রিক টন। ইতিমধ্যে ৯০ ভাগ জমিতে ইরিবোরো ধানের ফলন সংগ্রহ শেষ।

বৈশাখী ঝড়-বৃষ্টি আর বজ্রপাত আবহাওয়া ভিতরে ধান সংগ্রহ করতে ব্যস্ত কৃষক ও কৃষাণীরা। যে কারণে তাড়াহুড়া করে ধান কাটা ও মাড়াই করেছে কৃষকেরা। আর এই রৌদ্র ও মেঘাচ্ছন্ন আবহাওয়াতেও চলছে ধান শুকানোর কাজ।

মাঠ থেকে ধান কাটা ও সংগ্রহে পুরুষের অবদান বেশি থাকলেও ধান সিদ্ধ শুকানোর কাজে গ্রামীণ নারীদের কর্মব্যস্ত থাকে বেশি। কাক ডাকা ভোর থেকে শুরু করে দিনভর তপ্ত রোদে পুড়ে ধান শুকাতে ব্যস্ত গ্রামের গৃহবধূ ও স্কুল কলেজ পড়ুয়া মেয়েরা। ধুলিহরের মাজেদা বেগম বলেন আমি প্রতিদিন ৪ বস্তা ধান সিদ্ধ করি এই ধান শুকাতে ২- ৩ দিন সময় লাগে।

নতুন ফসল ঘরে ওঠায় কিছুটা আনন্দে ছিল ভালো ফসল হওয়ায় কৃষকেরা। বৈশাখ মাস শেষ আকাশ মেঘাচ্ছন্ন ও মাঝে মাঝে ঝড় বৃষ্টির ফাকে হঠাৎ প্রখর রৌদ্র ওঠায় উৎসব হিসাবে ধান শুকানোর কাজে এখন ব্যস্ত সময় পার করছে কৃষক ও তার পরিবারের সদস্যরা।

সাতক্ষীরায় গ্রামের বসত বাড়ির আঙিনায় ও ফাঁকা জায়গায়, খেলার মাঠে চলছে কাক ফাটা রৌধে কষ্টের ফলানো বোরো ধান শুকানোর কাজ।

ব্রহ্মরাজপুর গ্রামের বিকাশ দেবনাথ বলেন, মাঠ থেকে ধান কেটে আনতে পারলেও বৈরী আবহাওয়ার ভিতর দিয়ে ধান মাড়াই করা হয়েছে। ঝড় বৃষ্টির ফাকেও মাঝে মধ্যে প্রখর রৌদ্র ওঠায় ধান শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব