বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জমি নিয়ে সংঘর্ষে আহত ৩, হাসপাতালে চিকিৎসাধীন কামরুল

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের কামালনগরের মধ্যেপাড়ায় জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে কামরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে জমির সীমানা নির্ধারণ নিয়ে আবু জাফরের ছেলে জাকারিয়া, কিবরিয়া ও আসিব প্রতিপক্ষ আব্দুল করিমের ছেলে কামরুল ইসলাম, মনিরুল ইসলাম ও তাদের এক ভাইপোকে লোহার পাইপ ও রড দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে তারা গুরুতর আহত হন।
আহত কামরুল ও মনিরুল জানান, জমি নিয়ে একাধিকবার স্থানীয় মুরুব্বিদের উপস্থিতিতে বৈঠক হলেও জাফর ও তার ছেলেরা সমাধানে রাজি হননি। এমনকি পৌরসভার আমিন দিয়ে মাপঝোক করার পরও বিষয়টি মেনে নিতে অস্বীকার করেন তারা। প্রতিনিয়ত হুমকি-ধামকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এলাকাবাসী জানান, কয়েক বছর আগেও আবু জাফরের পরিবার ছিল সাধারণ নি¤œ আয়ের। হঠাৎ করেই জাকারিয়া ও কিবরিয়া কোটি টাকার মালিক বনে গেছেন এবং পাঁচতলা ভবন নির্মাণ করেছেন। তাদের আয়ের উৎস নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযোগ রয়েছে, জাকারিয়া ও কিবরিয়া নানা অবৈধ ব্যবসায় জড়িত থেকে অল্প সময়ে বিপুল অর্থ-সম্পদের মালিক হয়েছেন। তারা এলাকার সাধারণ মানুষের সঙ্গে অহেতুক ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়েন এবং ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ভয়ভীতি দেখান।
তবে আবু জাফর দাবি করেন, তার দোকান ও ব্যবসার আয় দিয়েই সংসার চলে। স্থানীয়দের প্রশ্নের জবাবে তিনি অর্থের উৎস বিষয়ে কোনো মন্তব্য না করেই স্থান ত্যাগ করেন। আহত পক্ষের দাবি, যদি সমঝোতা না হয় তবে তারা আইনের আশ্রয় নেবেন।
এ বিষয়ে ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শফিকুর আলম বাবু বলেন, “ঘটনার পর আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। জমি নিয়ে বিরোধের বিষয়টি মীমাংসার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।”

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস