রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা ব্যবস্থা বিষয়ক পরামর্শ সভা

ফারুক রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরায় জেলা পর্যায়ে দারিদ্র ও জেন্ডার সংবেদনশীল এবং মানবাধিকার ভিত্তিক জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা ব্যবস্থা বিষয়ক মাল্টি এক্টর প্লাটফর্মের পরামর্শ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জনজীবন ও অর্থনীতি জলবায়ু পরিবর্তনের সরাসরি ও গভীর প্রভাবের মুখোমুখি, যেখানে ঘূর্ণিঝড়, লবণাক্ততা, নদীভাঙন ও জলোচ্ছ্বাস বারবার জীবিকা ধ্বংস করছে এবং দারিদ্র্য ও বাস্তুচ্যুতির হার বাড়াচ্ছে।

প্রায় তিন কোটি মানুষ জলবায়ু দুর্যোগের সম্মুখীন হয়ে বারবার জীবন ও সম্পদ হারাচ্ছে, অথচ এদের অভিযোজন ক্ষমতা খুবই সীমিত। কৃষিজমির লবণাক্ততা, খাল-নালা বন্ধ হয়ে জলাবদ্ধতা, দুর্বল বাঁধ ও স্লুইস গেট, পর্যাপ্ত আশ্রয়কেন্দ্রের অভাব, এবং নদীভাঙনের ফলে সৃষ্ট বাস্তুচ্যুতি এসব সমস্যার সমাধানে দীর্ঘমেয়াদি, তথ্যভিত্তিক ও কাঠামোগত অভিযোজন উদ্যোগ অত্যন্ত জরুরি।

জলবায়ু দুর্যোগের ঝুঁকিপূর্ণ মানুষগুলোর জন্য বরাদ্দ অপ্রতুল। এই বৈষম্য দূর করতে হলে, বাজেটে স্পষ্টভাবে উপকূলীয় এলাকার স্থানীয় চাহিদা ও দুর্বলতা চিহ্নিত করে বিশেষ বরাদ্দ নির্ধারণ করা আবশ্যক।

উপরোক্ত কথাগুলো উঠে আসে কেয়ার বাংলাদেশ ও সহযোগী সংস্থা অ্যাওসেড যৌথভাবে জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (BMZ) অর্থায়িত তিন বছর মেয়াদী MAP CDRFI প্রকল্পের অধীনে ২২ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত ‘দারিদ্র ও জেন্ডার সংবেদনশীল এবং মানবাধিকারভিত্তিক জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা ব্যবস্থা বিষয়ক জেলা পর্যায়ের মাল্টি এক্টর প্লাটফর্মের পরামর্শ ও অভিজ্ঞতা বিনিময় সভা থেকে।

অধ্যাপক ভারত্বেশ্বরী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপকূলীয় দুর্যোগের উপর নির্মত একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করার পাশাপাশি “জলবায়ু অভিযোজন এবং আসন্ন বাজেট” বিষয়ক একটি পেপার উপস্থাপন করেন সাংবাদিক আমেনা বিলকিস ময়না।

গণমাধ্যমকর্মী শরিফুল্ল্যাহ কায়সার সুমনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের উর্দ্ধোতন কর্মকর্তা সামসুন নাহার রত্না।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনজিও প্রতিনিধি মাধব চন্দ্র দত্ত, নাসরিন সুলতানা, শিক্ষাবিদ আশেক এ এলাহি, ফারুক রহমান, অধ্যাপক ভারত্বেশ্বরী বিশ্বাস, আবুল কালাম, এস এস হাবিবুল হাসান, রায়হান পারভেজ,, আব্দুস সালাম শাম্মী আখতার কুমকুম, ম্যাপ সিডিআরএফআই প্রকল্পের ব্যবস্থাপক হেলেনা খাতুন, লার্ণিং এন্ড এ্যাডভোকেসী অফিসার বাহলুল আলম, চায়না দাস প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন