বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যুবকদের নেতৃত্ব ও অ্যাডভোকেসি প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যুব ও কমিউনিটি লিডারদের নিয়ে তিন দিনব্যাপী ‘লিডারশিপ, অ্যাডভোকেসি ও লবিং’ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন ডেভেলপমেন্ট (হেড)-এর উদ্যোগে এবং ‘ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড’ ও ‘সম্প্রীতি এইড ফাউন্ডেশন’-এর সহযোগিতায় এই আয়োজন করা হয়।
তিনটি পৃথক ব্যাচে মোট ৯০ জন যুবক-যুবতী ও কমিউনিটি লিডার এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। সম্প্রতি অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে তৃতীয় ব্যাচের ৩০ জন প্রশিক্ষণার্থীকে সনদ প্রদানের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
হেড সংস্থার সভাপতিজি.এম মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও প্রকল্পের উদ্দেশ্য তুলে ধরেন সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি আজিজুর রহমান বাদশা, অ্যাডভাইজরি কমিটির সদস্য ফারুক রহমান এবং আব্রাহাম জয় মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি মিসেস রেহানা পারভীন।
বক্তারা সাতক্ষীরা অঞ্চলের ভৌগোলিক সংকটের কথা উল্লেখ করে বলেন, ক্রমবর্ধমান লবণাক্ততা, ঘন ঘন সাইক্লোন এবং খাদ্য নিরাপত্তার অভাব এই অঞ্চলের জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে। বিশেষ করে উপকূলীয় নারীদের স্বাস্থ্যের ওপর লবণাক্ততার প্রভাব অত্যন্ত উদ্বেগজনক; যার ফলে জরায়ু ক্যান্সারের মতো মরণব্যাধি ছড়িয়ে পড়ছে। কৃষি ও জীবিকা রক্ষায় তরুণ সমাজকে পরিবেশ সুরক্ষায় অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
প্রশিক্ষণ কর্মশালায় সাতক্ষীরার প্রধান সমস্যাগুলো—যেমন নদী ভাঙন, বেড়িবাঁধ বিপর্যয়, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা, আকস্মিক বন্যা, অতিবৃষ্টি ও তীব্র তাপপ্রবাহ নিয়ে বিশদ আলোচনা করা হয়। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট বেকারত্ব ও বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যাগুলো মোকাবিলায় তথ্য বিভাগের সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়।
কর্মশালায় কেবল তাত্ত্বিক আলোচনা নয়, বরং দুর্যোগকালীন বিশেষ করে ভূমিকম্পের সময় দ্রুত সাড়াদান ও জানমালের ক্ষয়ক্ষতি কমাতে ব্যবহারিক কলাকৌশল প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন হেড সংস্থার প্রোগ্রাম অফিসার তরিকুল ইসলাম অন্তর। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রেহানা পারভীন ও সহকারী প্রশিক্ষক সোনিয়া পারভীন।
সমাপনী বক্তব্যে বক্তারা সমাজের সকল স্তরের মানুষকে মানবিক এই সংকটে একতাবদ্ধ হয়ে কাজ করার এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করার তাগিদ দেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্ত করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু

সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকায় জামায়াতে ইসলামীর মাসব্যাপী দাওয়াতি অভিযানের অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা

সড়কে দুর্ঘটনা হ্রাসকল্পে স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি মাসে সচেতনতা প্রচারণা চালাচ্ছেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি
  • সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারী (৪০)’র লা*শ উদ্ধার
  • প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল
  • যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা
  • ১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা