বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভায় পানিসম্পদ সচিব

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসন ও পানিসম্পদ উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ জুলাই) সকালে পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: হুমায়ুন কবির।

সভায় সচিব নাজমুল আহসান সাতক্ষীরার ভাঙন কবলিত এলাকা সমূহে বেড়িবাঁধ নির্মানের কাজের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন।
তিনি বলেন, ‘গাবুরায় মেগা প্রকল্প ছাড়াও জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে।’
এছাড়া ‘টাইডাল রিভার ম্যানেজমেন্ট’ সম্পর্কেও নানা তথ্য তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা পাউবোর নির্বাহী প্রকোশলী সালাউদ্দিন আহমেদ, সিভিল সার্জন সবিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম প্রমুখ।

এর আগে শুক্রবার (২১ জুলাই) বিকালে সচিব নাজমুল আহসান শ্যামনগরের নীলডুমুর খেয়াঘাট থেকে জলপথে খোলপেটুয়া নদী পার হয়ে বিচ্ছিন্ন দ্বীপ গাবুরার জেলেখালি, নেবুবুনিয়া ও দূর্গাবাটী সহ ভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
এছাড়া স্থায়ী বেড়িবাঁধ নির্মানের উদ্দেশ্যে গাবুরায় চলমান মেগা প্রকল্পের কাজ তদারকি করেন ও সঠিকভাবে কাজ সম্পন্ন করার জন্য দিকনির্দেশনা দেন।
সেসময় তার সফরসঙ্গী হিসাবে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির, পাউবো সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দিন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, পাউবোর চীফ ইঞ্জিনীয়র মোঃ সফিউদ্দিন সহ ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন।

উল্লেখ্য, ভাঙন কবলিত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ গাবুরাকে রক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ১ হাজার ২০ কোটি টাকা ব্যয়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মানের কার্যক্রম চলমান রয়েছে। দ্বীপ ইউনিয়নটিতে কয়েকটি পয়েন্ট খুবই ঝুঁকিপূর্ন। বিশেষ করে দৃষ্টিনন্দন এলাকায় বেশ কিছুদিন আগেও ভাঙনের ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন ও পাউবো’র সহায়তায় সেখানে জিওব্যাগ ফেলে ভাঙন ঠেকানো গেলেও যেকোন সময় তা আবার ভেঙে যেতে পারে। এছাড়া আইলা, সিডর ও আম্পানে এই এলাকার বেড়িবাঁধ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রানহানির ঘটনা ঘটেছিলো।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী