শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল

নিজস্ব প্রতিনিধি: সন্ত্রাস, দুর্নীতি মাদক ও চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশ গঠনে আমরাও অংশীদার এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের সভাপতি মাওলানা মোঃ আব্দুর রশীদের সভাপতিত্বে প্রথম অধিবেশনে

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইমাম সমিতি কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মাওলানা কাজী আবু হুরায়রা।

প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাচন পরিচালক আলহাজ্ব অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা মো. ওমর ফারুক, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গনি, সাতক্ষীরা মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ ডা. আলহাজ্ব মো. শামছুর রহমান, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি খুলনা বিভাগীয় সভাপতি অধ্যাপক মাওলানা আ.ন.ম আব্দুল কুদ্দুস প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আলিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান, সাতক্ষীরা ডক্টর ল্যাবের ম্যানেজার আখতারুজ্জামান, সাতক্ষীরা আহছানিয়া মিশন কাম লিল্লাহ বোডিং এতিমখানার সভাপতি আব্দুর রব ওয়ার্ছি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম।

দ্বিতীয় অধিবেশনে আলোচনা সভা শেষে মাওলানা মো. আব্দুর রশিদকে সভাপতি ও হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা কমিটি ঘোষণা করা হয়।

ত্রি-বার্ষিক কাউন্সিলের প্রথম অধিবেশনে জেলা, উপজেলা পৌর এলাকার ইমামগণ বক্তব্য রাখেন।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী বিজয়ীকে পুরস্কার স্বরূপ দারুল আরকাম হজ গ্রুপের পক্ষ থেকে ফ্রি ওমরা করার সুযোগ, দ্বিতীয় পুরস্কার ১০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ৫০০০ টাকা প্রদান করা হবে।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মনোয়ার হুসাইন মোমিন ও বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা মনিরুল ইসলাম ফারুকী।

একই রকম সংবাদ সমূহ

মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: মেরুদণ্ডের উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নেরবিস্তারিত পড়ুন

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ