বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

সাতক্ষীরায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১ জুন) সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরা সদর হাসপাতালে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আতিকুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের আরএমও ডা. ফয়সাল আহমেদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্তী, সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) আবুল কাশেমসহ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ।

এসময় অতিথিরা বলেন, ভিটামিন ‘এ’ শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে তাই নয়, ভিটামিন এ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও শিশুর মৃত্যু ঝুঁকি কমায়। আগামী প্রজন্মকে সুস্থ ও সবলভাবে গড়ে তুলতে এ ভিটামিন কাজ করবে।

উল্লেখ্য, এবার সাতক্ষীরা জেলায় ৭ টি উপজেলা, ২ টি পৌর সভায় ১৯৪১টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ২৭৬৫৬ জন শিশুকে নীল রংয়ের ভিটামিন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৩০ হাজার ৯১৫জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়। জেলায় মোট ২ লাখ ৫৮ হাজার ৫শত ৭১ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো লক্ষমাত্রা নির্ধারণ করা হয়। ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কাজে সহায়তা করেছ ৪৮৮০ জন স্বাস্থ্য কর্মী। এর মধ্যে সরকারি স্বাস্থ্য কর্মী ১০১৩ জন ও বেসরকারি ৩৮৬৭ জন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত