শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জেলা কৃষক দলের বৃক্ষরোপণ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা কৃষক দলের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম রবির সঞ্চালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রাহমাতুল্লাহ পলাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক হাসান হাদী, যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতী, জেলা বিএনপির সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন, কেন্দ্রীয় কৃষক দল নেতা গাজী আমিনুর রহমান মিনু এবং জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলী হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে রাহমাতুল্লাহ পলাশ বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কেন্দ্রীয় নির্দেশনায় কৃষক দলের এই সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ প্রশংসনীয়।”

তিনি দলীয় নেতাকর্মীসহ সর্বসাধারণকে নিজ নিজ জায়গায় ফলজ ও বনজ বৃক্ষরোপণের আহ্বান জানান।

​কর্মসূচিতে জেলা ও বিভিন্ন উপজেলার বিএনপি, কৃষক দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ চারা রোপণ করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন

সকল প্রকার দেশী-বিদেশী ঔষধের পাইকারি ও খুচরা বিক্রয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা প্রশাসকের হলরুমে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশুবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম নুর ইসলামের মৃত্যুতে গভীরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি
  • সাতক্ষীরায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা
  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি
  • সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারী (৪০)’র লা*শ উদ্ধার
  • প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল
  • যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা