শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ডায়াবেটিক কেয়ার এন্ড ফিজিওথেরাপী সেন্টারে উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : “ডায়াবেটিস এর ঝুঁকি সমূহ এবং এর প্রতিরোধে করনীয় সম্পর্কে জানুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ১৪ ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৩ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ ডায়াবেটিক কেয়ার এন্ড ফিজিওথেরাপী সেন্টার সাতক্ষীরার আয়োজনে মঙ্গলবার(১৪ নভেম্বর) সকাল ১০ টায় খুলনা রোড মোড় হতে এক র‌্যালি বের হয়ে পলাশপোলস্থ ডায়াবেটিক কেয়ার এন্ড ফিজিও থেরাপী সেন্টার চত্তরে আলোচনা সভা মিলিত হয়।
ডায়াবেটিক কেয়ার এন্ড ফিজিও থেরাপী সেন্টার সাতক্ষীরার চেয়ারম্যান ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ শেখ মাহমুদুল হাসান (মুক্তার) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের প্রতিনিধি পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সদস্য সচিব ও চ্যানেল আই টেলিভিশনের প্রতিনিধি এড. আবুল কালাম আজাদ, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরার সাধারণ সম্পাদক জ্যোসনাদত্ত, জেলা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অনার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক, ডি আর আর এ এর ডেপুটি ম্যানেজার আনজির হোসেন, মেডিকেল অফিসার ডাঃ আমান, প্রভাষক ডাঃ হাফিজুর রহমান। আলোচনা সভা শেষে ডায়াবেটিক কেয়ার এন্ড ফিজিও থেরাপী সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ডায়াবেটিক কেয়ার এন্ড ফিজিওথেরাপী সেন্টার সাতক্ষীরার এমডি আকবর আলী।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত