শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দুর্নীতি দমন কমিশনের গনশুনানী অনুষ্ঠিত

“রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” -এই স্লোগানে সাতক্ষীরায় সেবা বঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের সরাসরি অভিযোগের ভিত্তিতে গনশুনানী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ মে) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে সেবা পেতে হয়রানি, ঘুষ ও দুর্নীতির শিকার সেবা প্রত্যাশী জনসাধারণ এবং সেবা প্রানকারী সরকারি- বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সরাসরি অংশগ্রহণে এ গণশুনানি শুরু হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুুন কবিরের সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মোঃ জহুরুল হক।

এসময় তিনি বলেন, সরকারি পরিসেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই এই গণশুনানির মূল অভিপ্রায় তিনি আরও বলেন সকল বিষয়ে দুদুকে দোষারোপ করবেন না, দুদুকের এখতিয়ারের বাহিরে কিছুই করা সম্ভব নয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন খুলনা বিভাগের পরিচালক মোঃ মঞ্জুর মোরশেদ, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আবুল কালাম বাবলা প্রমুখ।

গনশুনানিতে মডারেটরের দ্বায়িত্ব পালন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুুন কবির।

গননশুনানিতে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি,ওজোপাকিডো,পানিউন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর,সমাজ সেবা অফিস, বিআরটিএ,রেজেষ্ট্রি অফিসসহ বিভিন্ন সরকারি অফিসের ঘূষ বানিজ্য, দূর্নীতি, অনিয়মের বিষয়টি সেবা প্রার্থীরা লিখিত আকারে মডারেটর জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুুন কবিরের মাধ্যমে তুলে ধরেন এবং উপস্থিত থেকে সরসরি কথা বলেন।
এসময় অভিযুক্ত সংশিলিষ্ট দপ্তরের কর্মকর্তারা যুক্তিখন্ডন করে বিভিন্ন ব্যাখ্যা প্রদান করেন।

দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে বলা হয় অভিযোগ প্রমানিত হলে দুদকে সংশিলিষ্ট অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং জনসাধারন ও সেবা প্রার্থীদের হায়রানি না করার জন্য নির্দেশনা প্রদান করে দূনীতি মুক্ত থাকার আহবান করেন।

এসময় সাতক্ষীরা জেলা সদরের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতেবিস্তারিত পড়ুন

  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা