বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নাগরিক সমাজের সমন্বয় সভা

সাতক্ষীরায় নাগরিক সমাজের বিভিন্ন সমমনা সংগঠনের প্রতিনিধিদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

নাগরিক প্লাটফর্ম সাতক্ষীরার আয়োজনে এবং বেসরকারি সংস্থা রুপান্ত’র সহযোগিতায় ৭ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে নাগরিক সমাজের বিভিন্ন সমমনা সংগঠনের প্রতিনিধিদের সাথে উক্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

নাগরিক প্লাটফর্মের সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সমন্বয় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু।

বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, এটিএন বাংলার নিজস্ব প্রতিনিধি এম. কামরুজ্জামান, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, সাতক্ষীরা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন, সাংবাদিক ফারুক মাহবুবুর রহমান, সুকুমার দাশ বাচ্চু, এনজিও প্রতিনিধি কৃষ্ণপদ মুন্ডা, নাজমুল আলম মুন্না, সালাউদ্দীন কাদের, যুব ফোরামের কর্ণ বিশ্বাস কেডি, আইরিন সুলতানা, নুর আলম, সুশান্ত মল্লিক, শীলা রানী হালদার, দেবহাটা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুস সাত্তারসহ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ।

সভায় যুগ্ম আহবায়কের পদ শুন্য থাকায় উপস্থিত সভ্যদের মতামতের ভিত্তিতে ফারজানা রুবি মুক্তিকে জেলা নাগরিক প্লাট ফর্মের যুগ্ম আহবায়ক করা হয়।

নাগরিক সমাজের বিভিন্ন সমমনা সংগঠনের প্রতিনিধিদের সাথে সমন্বয় সভায় বক্তারা সমাজে শান্তি ও সম্প্রীতি রক্ষায় জেলা ও উপজেলা পর্যায়ে যুব কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে বিভিন্ন পরামর্শ দেন।

সমাজে শান্তি-সম্প্রীতির চিত্র ফুটিয়ে তুলতে সমন্বয় সভায় কবিতা আবৃত্তি, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত গৃহিত হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশজুড়ে ৭ সংগঠনের একযোগে মানববন্ধন