বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নারী এবং কিশোরীদের মাসিক সভা ও ন্যাপকিন বিতরণ

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে ১০টিএবং আলিপুর ইউনিয়নে ৮টি নির্বাচিত গ্রুপে পৃথকভাবে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” নামক প্রকল্পের আলোকে ৩৩জন নারী ও কিশোরীদের সমন্বয়ে দল ভিত্তিক মাসিক সভা ও ন্যাপকিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, মঙ্গলবার ও বুধবার (৪, ৫ ও ৬ ডিসেম্বর) থেকে মাসিক সভা ও ন্যাপকিন বিতরণ অনুষ্ঠিত হয়। দল ভিত্তিক মাসিক মিটিং এ ২০জন নারী ও ১৩জন কিশোরী উপস্থিত ছিলেন।

ডিসেম্বর মাসে প্রতিটি মিটিংয়ে আলোচ্য বিষয় ছিল, ঝরে পড়া শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করা, মানবাধিকার সম্পর্কে, যুববান্ধব স্বাস্থ্য সেবা সম্পর্কে, ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে, সরকারি স্বাস্থ্য পরিসেবা সম্পর্কে, শিশুদের শরীরের সীমানা, শিশু অধিকার ও শিশু সুরক্ষা, বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, স্যানেটারি ন্যাপকিন ব্যবহার, ডেঙ্গু জ্বর, যৌন প্রজনন স্বাস্থ্য প্রভৃতি। সদস্যদের নিজ অধিকার সম্পর্কে সচেতন করা হয় ও সকল সদস্যদের মতামতের প্রাধান্য দেয়া হয়।

আলিপুর ও ফিংড়ি ইউনিয়নে নির্বাচিত ১৮টি গ্রুপে মোট ৩৩জন সদস্য করে সর্বমোট ৫৯৪ জনের মাঝে বিনামূল্যে ন্যাপকিন বিতরণ করা হয়।

গ্রুপের অংশগ্রহণকারী সদস্যরা বলেন, তারা অনেকেই এই ন্যাপকিন আজই প্রথম পেল, এর ব্যবহার সম্পর্কে তারা অনেকেই সচেতন ছিল না। ফলে নোংরা কাপড় এবং অস্বাস্থ্যকর ভাবে ব্যবহার করার কারণে নারী ও কিশোরীরা নানা রোগে ভুগছে। ফলে নারী-কিশোরীদের মধ্যে সেনেটারি ন্যাপকিন ব্যবহার সম্পর্কে সচেতন করা হয়। তারা আজও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তারা তাদের সমস্যা ও সমাধান সম্পর্কে সচেতন না হওয়ার কারণে তারা বিভিন্ন রকম সমস্যায় পড়ছে, যেমন ; বাল্যবিবাহের হার বৃদ্ধি, যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার সম্পর্কে সচেতনতার অভাব, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সম্পর্কে অসচেতনতা, অস্বাস্থ্যকর ল্যাটিনের ব্যবহার, ঝরে পড়া শিক্ষার্থী বৃদ্ধি, শিশু সুরক্ষা ও শিশু নির্যাতন সম্পর্কে ধারণা কম থাকা, নারী নির্যাতন ও নারী অধিকার সম্পর্কে অসচেতনতা, সরকারি পর্যাপ্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, কিশোরীরা ইভটিজিংয়ের শিকার, জন্ম নিবন্ধনে পিছিয়ে আছে, বিভিন্ন শিক্ষা ক্ষেত্রে অবহেলা ইত্যাদি বিষয়ে শিকার হচ্ছে প্রতিনিয়তই।

দলীয় সভা পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. সাজেদা হোসেন।

উল্লেখ্য যে ব্রেকিং দ্য সাইলেন্সে’র উদ্যোগে নারী ও কিশোরীদের নিয়ে আলীপুর এবং ফিংড়ি ইউনিয়নে পৃথকভাবে ১৮টি মাসিক সভা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ফিংড়ি ও আলিপুর ইউনিয়নে ৪টি করে মিটিং সম্পন্ন হয়েছে। তবে মিটিং চলমান আছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সম্প্রীতির অনন্য আলোকচিত্রে সেরা মাহফুজ আহমেদ

ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে মানবিকতা, ভালোবাসা ও সম্প্রীতির এক অনন্য দৃশ্য ক্যামেরাবন্দি করেবিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা : গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য এবং ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৪ হাজার ৬৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, মুগ ও খেসারি বিভিন্ন ফসলের আবাদ ওবিস্তারিত পড়ুন

  • সাংবাদিক তারেকুজ্জামান খানের দ্রুত সুস্থতা কামনায় সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম
  • পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে সাতক্ষীরায় সিসিডিবির দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
  • সাতক্ষীরায় নবনিযুক্ত পিপি অ্যাড. আকবর আলীকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
  • সাতক্ষীরায় ফ্রান্স-৪৫ আগাম জাতের ফুলকপির প্রদর্শনী ও মাঠ দিবস
  • সড়কটির এখন বেহাল: ভারী যানে ক্ষতিগ্রস্ত শিবতলা-শান্তিনিকেতন স্কুল রোড
  • সাতক্ষীরা পৌরসভার ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ
  • সাতক্ষীরায় শিক্ষকদের সাথে মাউশির উপ-পরিচালকের মতবিনিময়
  • সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ডাবলু’র সুস্থতা কামনায় জাসাসের দোয়া মাহফিল
  • ৩১ শতাংশ পরিবারকেও সুপেয় পানি দিতে ব্যর্থ হচ্ছে সাতক্ষীরা পৌরসভা!
  • সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সুস্থতা কামনায় ওলামা দলের দোয়া
  • সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান ভুট্টো
  • সাতক্ষীরায় সাইবার বুলিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ