বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জামালপুর থেকে বিতাড়িত কর্মকর্তা!

সাতক্ষীরায় নারী সাংবাদিককে লাঞ্চিত করলেন সাতক্ষীরা পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক উত্তম দেব

সাতক্ষীরা প্রতিনিধি:
জামালপুরে অনিয়ম করে আন্দোলনকারীদের হাতে লাঞ্চিত হয়ে সাতক্ষীরায় এসে চ্যানেল টোয়েন্টিফোরের নারী সাংবাদিককে লাঞ্চিত করলেন সাতক্ষীরা পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক উত্তম কুমার দেব। ঘটনাটি ঘটে রবিবার সকাল দশটার দিকে।
সাতক্ষীরায় সংবাদ সংগ্রহকালে চ্যানেল ২৪ এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়নাকে লাঞ্চিত করলেন পাসপোর্ট অফিসের এডি উত্তম কুমার। শনিবার দুপুরে এই সহকারি পরিচালক উত্তম কুমার দেব কতৃক সময় নিয়ে তার সাক্ষাতকার গ্রহণের সময় নিয়ে আসা হয়। রবিবার সকালে পাসপোর্ট অফিসের সামনে ভিড় থাকায় ফোন করা হয়। তিনি ফোন রিসিভ না করার পর প্রচন্ড ভিড় ঠেলে উনার কথা মোতাবেক উনার কাছে পৌছানোর পর বারবার প্রশ্ন করা হলেও তিনি তাতে কর্ণপাত করেন নি। এক পর্যায়ে তিনি ধাক্কা দিয়ে ফেলেন। তার ধাক্কায় মাইক্রোফোনের তার ও ক্যামেরা তাৎক্ষনিক ছিড়ে যায়।
আমিনা বিলকিস ময়না বলেন, সম্প্রতি পাসপোর্ট অফিসে স্বাভাবিকের তুলনায় বহুগুন পাসপোর্ট আবেদনকারীর সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে সংবাদের জন্য ফুটেজ সংগ্রহ ও সাধারণ আবেদনকারীদের বক্তব্য গ্রহণ করা হয়। শেষ পর্যায়ে কতৃপক্ষের বক্তব্যের জন্য সহকারি পরিচালক উত্তম কুমারের বক্তব্য গ্রহণকালে তিনি উত্তর না দিয়ে ধাক্কা দিয়ে টিভির বুম মাইক্রোফোনসহ ফেলে দিতে উদ্যত হন। তার ধাক্কায় মাইক্রোফোনের তার ও ক্যামেরা তাৎক্ষনিক ছিড়ে যায়। প্রসঙ্গত, সহকারি পরিচালক উত্তম ২৫ আগষ্ট রবিবার সাতক্ষীরা অফিসে জয়েন করলেও তিনি শনিবার সাতক্ষীরা অফিসে আসেন। তার সাথে সংবাদ প্রসঙ্গে আলোচনা করা হয়। তিনি রবিবার সকালে আসতে বলেন। সে অনুযায়ী যাওয়ার পর তিনি এধরনের অসৌজন্যতা মুলক আচরণ করেন।
জামালপুরের সাংবাদিক নেতা ময়না আকন্দ বলেন, জামালপুরে থাকাকালে সম্প্রতি অনিয়মসহ হাতে নাতে ধরা পড়ার পর এই সহকারি পরিচালক উত্তম কুমার দেব আন্দোলনকারীদের হাতে আটক হন। এসময় তার লালিত দালালরাও ধরা পড়ে জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে। এরপর পাসপোর্ট অফিসে তথ্য নিতে গেলে দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক ময়না আকন্দ, যমুনা টিভি’র সাংবাদিক সাগর ফরায়েজি, ইন্ডিপেনডেন্ট টিভি’র সাংবাদিক সাইমুম সাব্বির শোভন ও সময় টিভি’র সাংবাদিক জাহাঙ্গীর আলমের সাথে তথ্য না দিয়ে ঔদ্ধত্যমুলক আচরণ করেন। এরপর তাকে ৪দিনও হয়নি তাকে তড়িৎ বদলি করা হয়।
সাতক্ষীরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক আবুল কাশেম বলেন, সাতক্ষীরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য সচিব ও চ্যানেল ২৪ এর সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিস ময়নাকে লাঞ্চনার ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এটি সাংবাদিকতা ও নারী সাংবাদিকতার পথে শারিরীক আক্রমন ও বাঁধা স্বরুপ।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সাতক্ষীরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য সচিব ও চ্যানেল ২৪ এর সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিস ময়নাকে লাঞ্চনার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তিনি শুনেছেন যথাযথ কতৃপক্ষকেও তিনি অবগত করবেন।
এঘটনায় সাংবাদিক ময়নার কাছে ফোন দিয়ে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন অতিরিক্ত মহাপরিচালক জসিম উদ্দিন। তিনি এর দৃষ্টান্তমুলক শাস্তির আশ্বাস দিয়েছেন।
এদিকে এঘটনায় সাতক্ষীরার সাংবাদিকরা দুপুরে এই অসৎ কর্মকর্তা সাতক্ষীরা পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক উত্তম কুমার দেব এর শাস্তির দাবি জানান পাসপোর্ট অফিস খুলনা বিভাগীয় কর্মকর্তার কাছে।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী