বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) সকাল ১০ টায় বিনা সাতক্ষীরার পিএসও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোঃ কামরুজ্জামানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালার শুভ উদ্বোধন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন, ড. মোঃ হাসানুজ্জামান (পিএসও এবং প্রকল্প পরিচালক, বিসিসিটিএফ প্রকল্প, বিনা, ময়মনসিংহ)।
প্রধান অতিথি ছিলেন, খুলনা অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অতিরিক্ত পরিচালক, মো: রফিকুল ইসলাম ।
বিশেষ অতিথি ছিলেন- খুলনা অঞ্চল কর্মকর্তা ড. বিভাস চন্দ্র সাহা, বিনা ময়মনসিংহের প্রকল্প পরিচালক ড. মোঃ মাহবুবুল আলম তরফদার, সাতক্ষীরা খামার বাড়ির পরিচালক মোঃ সাইফুল ইসলাম, খুলনা বিভাগীয় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ বাবুল আক্তার, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি,এম মনিরুল ইসলাম মিনি।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন, ড. রেজা মোহাম্মদ ইমন (পিএসও এবং প্রকল্প সমন্বয়ক, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, বিনা, ময়মনসিংহ), কর্মশালায় খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, ১ ইঞ্চি জমিও পতীত থাকবে না। বাড়ির ছাদ থেকে শুরু করে নদী- খালের কিনারে, পুকুরপাড়, ঝোপ-ঝাড়ে সব জায়গায় ফসলের আবাদ করতে হবে।
খুলনার সাতক্ষীরা,কয়রা, দাকোপ বটিয়াঘাটাসহ বিভিন্ন অঞ্চল লবণাক্ত। এ সমস্ত জায়গায় লবণ সহিষ্ণু বিনা- ১০ ধান রোপন করে ফসলের উৎপাদন বাড়ানো যেতে পারে।
তিনি বলেন, বিনা এক, বিনা দুই, বিনা তিনসহ বিভিন্ন ধরনের উদ্ভাবিত লেবুর চাষ বৃদ্ধি করতে হবে।
সোয়াবিন, তরমুজ,সরিষা,গম, ভুট্টার আবাদ বৃদ্ধি করতে হবে। নতুন নতুন উদ্ভাবিত ধানচাষে কৃষকদের আরো বেশি করে উদ্বুদ্ধ করতে হবে। এজন্য জেলা ও উপজেলার কর্মকর্তাদের মাঠ পর্যায়ের কৃষকদের নিয়ে আলোচনায় বসতে হবে। কৃষকদের চাহিদা অনুযায়ী সার, বীজ সরবরাহ করতে হবে। তাদেরকে আধুনিকিয়ান করতে হবে। ফসল উৎপাদন বৃদ্ধি করতে হবে। এজন্য সকল কর্মকর্তাদের আরো বেশি আন্তরিক ও দায়িত্বশীল হয়ে মাঠে কাজ করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা

সড়কে দুর্ঘটনা হ্রাসকল্পে স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি মাসে সচেতনতা প্রচারণা চালাচ্ছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি
  • সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারী (৪০)’র লা*শ উদ্ধার
  • প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল
  • যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা
  • ১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন