শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পুলিশ সদস্যদের স্মরণে “পুলিশ মেমোরিয়াল ডে”২৪ পালিত

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: “কর্তব্যের তরে, করে গেলে যারা আত্মবলিদান-প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান” স্লোগানকে সামনে রেখে শনিবার (৯ মার্চ) সকালে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্সে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে “পুলিশ মেমোরিয়াল ডে”২০২৪ পালিত হয়।

এ উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্স মাঠে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় মোহাম্মদ বেলায়েত হোসেন, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরা সহ সিআইডি, সাতক্ষীরা এবং র‌্যা‌পিড এ্যাকশন ব্যাটালিয়ন, সাতক্ষীরা পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সকলে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের সম্মানে অস্থায়ী স্মৃতিস্তম্ভের কাছে ১ মিনিট নিরবতা পালন এবং তাদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন। পরে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। তিনি কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সমস্যার কথা মনোযোগ সহকারে শুনেন এবং আইনানুগ বিষয়গুলো দ্রুত সমাধান করার প্রতিশ্রুতি দেন।

সবশেষে পুলিশ সুপার, সাতক্ষীরা জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গের হাতে জেলা পুলিশ, সাতক্ষীরার পক্ষ থেকে নগদ অর্থ ও শুভেচ্ছা উপহার তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আতিকুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, বিপিএম, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ সাজ্জাদ হোসেন সহ জেলার সকল পদমর্যাদার পুলিশ অফিসার-ফোর্স ও কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গ।

একই রকম সংবাদ সমূহ

বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী

প্রথমদিন থেকেই বিরোধী দল প্রতিমুহূর্তে সরকার দলকে অসহযোগিতা করার কারণেই কেউ কেউবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ICT কোচিং সেন্টার শনিবারবিস্তারিত পড়ুন

  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন