শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধ স্বামী-স্ত্রী আহত

সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ দেবনগর এলাকায় জমি জমা বিরোধে প্রতিপক্ষের ধারালো দা আঘাতে বৃদ্ধ স্বামী স্ত্রী আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার দুপুর ১ টার দিকে দক্ষিণ দেবনগর অহেদ আলী সরদারের বাড়িতে ঘটনা ঘটে। আহতরা হলেন সদর উপজেলার দক্ষিণ দেবনগর এলাকার মৃত মইজউদ্দীন সরদারের ছেলে বৃদ্ধ অহেদ আলী সরদার(৭০) ও তার বৃদ্ধা স্ত্রী।

এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় লিখিত এজাহার দায়ের করেছে আহত পরিবার। আহত অহেদ আলী সরদারের ছেলে আমির আলী জানান, একই এলাকার অমেদ আলী সরদারের পরিবারের সাথে একটি কবরস্থান জমি নিয়ে অহেদ আলীর বিরোধ চলে আসছিল এবং ওই জমি দখল করার জন্য পায়তারাসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল অমেদ আলী সরদারের ছেলে ইদ্রিস আলী ,আনিছুর রহমান, ফইজুল ইসলাম, হাফিজুল ইসলাম। একপর্যায়ে সোমবার দুপুরের দিকে একই এলাকার অমেদ আলী সরদার ছেলে ইদ্রিস আলী ,আনিছুর রহমান, ফইজুল ইসলাম, হাফিজুল ইসলামসহ অজ্ঞাত ১০/১৫ জন ব্যক্তিরা লোহার রড, দা ও ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অহেদ আলীর কবরস্থান জমিতে অনাধিকার প্রবেশ কবরস্থান জমি দখল করা চেষ্টা করে। এসময় অহেদ আলী ও তার পরিবার বাঁধা দিলে ইদ্রিস আলী ,আনিছুর রহমান, ফইজুল ইসলাম, হাফিজুল ইসলাম ও তার লোকজন ধারালো অস্ত্র দা দিয়ে বৃদ্ধ অহেদ আলী ও তার স্ত্রীর মাথায় আঘাত করে হাড় ভাঙা জখম করে। এসময় স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
এ ব্যাপারে পুলিশ সুপারের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন আহত পরিবার।

একই রকম সংবাদ সমূহ

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত