বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি: “সামর্থ্য থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টাই”— এই দৃঢ় প্রত্যয় নিয়ে সাতক্ষীরায় প্রতিবন্ধী শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) সাতক্ষীরা ইটাগাছা ‘প্রদীপ্ত প্রতিবন্ধী স্কুল এন্ড ট্রেনিং সেন্টার’ প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ২৫ জন শিক্ষার্থীর হাতে এই কম্বল তুলে দেয়া হয়।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আতিকুজ্জামান সাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা আইয়ুব হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্র সমন্বয়ক আরাফাত হোসেন এবং সহকারী পরিচালক মুজাহিদুর রহমান।

বক্তারা বলেন- শারীরিক প্রতিবন্ধকতা আমাদের শরীরকে সীমাবদ্ধ করতে পারে, কিন্তু আমাদের স্বপ্ন ও ইচ্ছাশক্তিকে নয়। সেই জীবনের কোনো সার্থকতা নেই যা কেবল নিজের জন্য; প্রকৃত জীবন তো সেটিই যা নিঃশ্বাসের পরেও মানুষের হৃদয়ে অমর হয়ে থাকে।”
তারা আরো বলেন- আমরা চাই এমন কিছু রেখে যেতে, যেন মৃত্যুর পরও আপনাদের দোয়া এবং ভালোবাসার মাঝে নিজেকে খুঁজে পাই। আজকের এই ২৫টি কম্বল বিতরণ আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। আসুন, আমরা ভিক্ষাবৃত্তিকে ‘না’ বলে আত্মনির্ভরশীল হয়ে সম্মানের সাথে বেঁচে থাকার শপথ গ্রহণ করি।”

২০২৪ সালের ১৫ জানুয়ারি প্রতিষ্ঠিত এই স্কুলটি সাতক্ষীরার প্রতিবন্ধী শিশুদের মূলধারায় ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে। কেবল ত্রাণ নয়, বরং বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে এদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। শীতের এই তীব্রতায় নতুন কম্বল পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মুখে হাসির ঝিলিক দেখা যায়।

অনুষ্ঠান শেষে দেশ ও দশের কল্যাণ কামনা করা হয়। আয়োজকরা সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান যেন তারা এই বিশেষ শিশুদের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক