শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রতিবন্ধী নারীর যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফারুক রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া গ্রামে প্রতিবন্ধী এক নারীর যাতায়াতের রাস্তা আটকানোর অভিযোগ উঠেছে তার প্রতিপক্ষদের বিরুদ্ধে। এ ঘটনায় ওই প্রতিবন্ধী নারী তার যাতায়াতের রাস্তা উন্মুক্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে ২৪ এপ্রিল বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, তালা উপজেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের বড়বিলা গ্রামের মৃত শেখ রহিম বক্সের মেয়ে ভুক্তভোগী শারিরীক প্রতিবন্ধী মর্জিনা খাতুন।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, তিনি একজন শারিরীক প্রতিবন্ধী মানুষ। বড়বিলা মৌজায় ৪৭৭৩, ৪৭৭৬, ৪৮৪০, ৪৮৪১, ৪৮৪২ দাগে মোট ২৫ শতক সম্পত্তি তিনি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে স্বামী সন্তান নিয়ে সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস ও ভোগদখল করে আসছিলেন। ওই সম্পত্তিতে যাতায়াতের জন্য ১’শ বছরের পুরাতন একটি ঘরোয়া রাস্তা রয়েছে।

কিন্তু সম্প্রতি একই এলাকার মৃত জামির আলী শেখের পুত্র অফেদ আলী শেখ, শাহাজান আলীর ছেলে রবিউল ইসলাম শেখ, অফেদ আলী শেখের ছেলে ইমরান হোসেন এবং রায়হান শেখ তাদের যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করেন।

বিষয়টি জানতে চাইলে তারা তাকে হাকিয়ে দেন। পরবর্তীতে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ দিলে ইউপি চেয়ারম্যান বিষয়টি মিমাংসা করে দিলেও তারা তা মানেননি।

পরে তিনি আদালতে একটি মামলা দায়ের করলে আদালত রাস্তাটি উন্মুক্ত করতে নির্দেশ দিলেও তারা সেটিও মানতে নারাজ। উল্টো রাস্তাটি তারা অবৈধভাবে আটকে রাখার পায়তারা চালাচ্ছেন।

তিনি আরো বলেন, উল্লেখিত ব্যক্তিরা স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরের চিহ্নিত ক্যাডার এবং প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে কেউ মুখ খুলতে চান না। তারা এখনো প্রকাশ্যে তাকেসহ তার পরিবারের সদস্যদের হত্যাসহ খুন জখমের হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছেন। প্রতিবন্ধী এবং অত্যান্ত অসহায় হওয়ায় তাদের ভয়ে বর্তমানে তিনি আতংকে দিনাতিপাত করছেন বলে তিনি আরো জানান।

সংবাদ সম্মেলন থেকে তিনি এসময় একজন প্রতিবন্ধী নারী হিসেবে উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক তার যাতায়াতের রাস্তাটি উন্মুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…