বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ৩টি ইউনিয়ন ও পৌরসভার ২টি দল নিয়ে জোন পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) সকালে ডি.বি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“‘স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সহধর্মীনি বেগম ফজিলাতুনন্নেসা মুজিবের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন এবং আজকের শিশুদের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সম্পর্কে সম্যক ধারণা প্রদান, স্বাধীনতার প্রকৃত ইতিহাস সম্পর্কে অবহিত করণের জন্য জননেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০১০ সালে থেকে এ টুর্নামেন্ট দুইটি আয়োজন করে চলেছে।’ বঙ্গবন্ধু একজন ভালো ফুটবল খেলোয়াড় ছিলেন। বঙ্গবন্ধুর সফলতা ও প্রেরণার উৎস যুগিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।”

জোন পর্যায়ের বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইবেকারে ৩-২ গোলে পরাজিত করে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জোন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল-২০২৪ এর ফাইনাল খেলায় জাহানাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইবেকারে ২-১ গোলে পরাজিত করে জোন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এসময় উপস্থিত ছিলেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির রানা, জাহানাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আছাদুল ইসলাম, রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা খাতুন, জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যাম সুন্দর দাস, ধুলিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কবিরুল ইসলাম, রামচন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আব্দুস সালাম প্রমুখ। জোন পর্যায়ের ফাইনালে অংশ নেয় ব্রহ্মরাজপুর ইউনিয়ন, ধুলিহর ইউনিয়ন ও ফিংড়ি ইউনিয়ন এবং পৌরসভার রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আবুল খায়ের।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ

তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তকে কেন্দ্র করে আবারও ‘পুশইন’ আশঙ্কা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা