রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ

সাতক্ষীরায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় পর্যায়ে সিএসও নেটওয়ার্ক, নাগরিক সমাজ, সরকারি কর্মকর্তা, পুলিশ বিভাগ ও গণমাধ্যমের অংশগ্রহণে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

ইউএনও ওমেনের সহযোগিতায় আয়োজিত ‘নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডার স্থানীয় ইস্যু চিহ্নিতকরণ বিষয়ক সংলাপ সোমবার (২০ জুলাই) সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত হয়।

সংলাপে স্বাগত বক্তব্য রাখেন অর্জন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহুয়া মঞ্জুরী। পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিএনপিএসের উপ-পরিচালক নাসরিন বেগম।

অনুষ্ঠানে অতিথি ছিলেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগাম অফিসার ফাতেমা জোহরা।

সংলাপে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্থানীয় কর্মপরিকল্পনা তৈরি ও বাস্তবায়নে কৌশল নির্ধারণ, প্রকল্প সম্পর্কে ধারণা, সিডো সনদ, ইউএনএইচসিআর, স্থানীয় প্রাসঙ্গিকতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। স্থানীয় কণ্ঠস্বর, বৈশ্বিক অধিকার, ইউএনএইচসিআর এবং সিএসও অ্যাকশন বিষয়ে জাতীয় এ্যাকশন প্লানের তিনটি প্রধান স্তম্ভ প্রতিরোধ, অংশগ্রহণ, সুরক্ষা, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক আলোচনা করা হয়।

কর্মশালায় বক্তব্য রাখেন, কাউন্সিলর শফিক দৌলা সাগর, বাসস ও বাংলা ভিশন টিভির জেলা প্রতিনিধি আসাদুজ্জামান, সাংবাদিক ও কোস্টাল পিপলস ফোরামেল (সিপিএফ) ফারুক রহমান, বিএনপির সহকারী প্রকল্প সমন্বয়কারী সেঁজুতি ধর, প্রাক্তন অধ্যাপক পবিত্র মোহন দাস, সদর থানার এসআই মমতাজ বেগম, প্রাক্তন কাউন্সিলার ফরিদা আক্তার বিউটি।

মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন মায়া’র কিশোরী উদ্যোক্তাকর্মী তাজকিয়া তাবাচ্ছুম, রফিকুল ইসলাম, ওসিসির আবদুল হাই সিদ্দিকী, মানবাধিকারকর্মী সাকিবুর রহমান বাবলা, অধিকারকর্মী স ম তুহিন, কামরুন্নাহার রেখা প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব