শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিশ্ব ক্যান্সার দিবসে র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : “আসুন কমাই সেবার ব্যবধান” -এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব ক্যান্সার দিবস ২০২৪ শীর্ষক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ ফেব্রুয়ারি) সাতক্ষীরার বিনেরপোতা ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে সাতক্ষীরা ক্যান্সার কেয়ার এন্ড ওয়েলফেয়ার সেন্টার ও রোটারী ক্লাব অব সাতক্ষীরার আয়োজনে খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. মনোয়ার হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (বিএসএএইট) প্রো ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ও চেয়ারম্যান অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মরণব্যাধি দুরারোগ্য ক্যান্সারে প্রতিবছর ৮০ ভাগ রোগী মৃত্যুবরণ করছে। ক্যান্সারে আক্রান্ত রোগীকে বাঁচানোর জন্য শত চেষ্টা করেও বেশিরভাগ রোগীকে শেষ পর্যন্ত বাঁচানো যায় না। ক্যান্সার আক্রান্ত রোগীর সাথে পরিবারটিও ধুকে ধুকে শেষ হয়ে নিঃস্ব হয়ে যায়। এজন্য সকলকে সচেতন হতে হবে। তামাক, বিড়ি-সিগারেট ও মাদক সেবনের কারণে ক্যান্সার রোগীর সংখ্যা অনেক বেশি। ক্যান্সারের হাত থেকে বাঁচতে হলে সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি করতে হবে। একই সাথে খাদ্য অভ্যাস এবং রোগের শুরুতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।সামাজিকভাবে সচেতনতা গড়ে তুলতে হবে। তাহলে ধীরে ধীরে এটা নির্মূল হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. রুহুল কুদ্দুস প্রমুখ।

এসময় অনন্যাদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহানা মহিদ, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগস্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, রোটারিয়ান ফাস্ট প্রেসিডেন্ট সৈয়দ হাসান মাহমুদ, রোটারি ক্লাব অব সাতক্ষীরার সম্পাদক অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, সদস্য আশরাফুল করিম ধনী, অফসোনীন ফার্মার এক্সিকিউটিভ রাসেল মাহমুদ, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোস্না দত্ত প্রমুখ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডা. মোখলেসুর রহমান, বিএম এর সভাপতি ডা. আজিজুর রহমান, সাবেক সিভিল সার্জন ডা. এস জেড আতিক, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাসেরুল হকসহ ক্যান্সার রোগে আক্রান্ত রোগী, ডাক্তার, নার্সসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় প্রজেক্টরের মাধ্যমে ক্যান্সার রোগীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে

বিভিন্ন তথ্য উপস্থাপন করেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. নাজমুস সাকিব ব্রাইট। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান মিল্টন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল