সাতক্ষীরায় ভূমিহীন কল্যাণ সংগঠনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ


শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সাতক্ষীরা জেলা ভূমিহীন কল্যাণ সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় এলাকার অসংখ্য শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ভূমিহীন কল্যাণ সংগঠনের প্রধান উপদেষ্টা কামরুজ্জামান (রাসেল)।
তিনি বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত ও ভূমিহীন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই ধরনের মানবিক উদ্যোগ শীতের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল মান্নান।
তিনি জানান, প্রতিবছরের ন্যায় এবারও সংগঠনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন আব্দুল মজিদ, সামাদুল ইসলাম, ইসরাত জাহান, নুরজাহান প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজকদের এমন মানবিক উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

