বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে জাতীয়তাবাদী মহিলাদল সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জাতীয়তাবাদী মহিলা দল সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ফরিদা আক্তার বিউটি’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়ার যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির সদস্য মাসুম বিল্লাহ শাহীন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অর্ঘ্য।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক পত্নী সেতারা নাসরিন নিশি, জাতীয়তাবাদী মহিলা দলের জেলা কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক নাসিমা খাতুন, পরিবেশ বিষয়ক সম্পাদক ফাতেমা খাতুন, সদর থানা সভাপতি আঞ্জুয়ারা বেগম, পৌর সভাপতি উম্মে কুলসুম, সদস্য মনোয়ারা খাতুন, সামসুন্নাহার ময়না, শ্যামনগর উপজেলা সভাপতি ঝর্ণা, সাধারণ সম্পাদক শাহীনা আক্তার, তালা সভাপতি মিনি খাতুন, আশাশুনি সভাপতি কামরুন নাহার, সাধারণ সম্পাদক আইরিন, সহসভাপতি জাহানারা খাতুন, সাংগঠনিক রিনা, দেবহাটা সাধারণ সম্পাদক ফাতেমা খাতুন প্রমুখ।

আলোচনা সভা পরবর্তী প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের নিউমার্কেট চত্বরে গিয়ে শেষ হয়।

এসময় জেলা ও উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ উপস্থিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় অংশ নেন।

একই রকম সংবাদ সমূহ

যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো ধরনের যাচাই-বাছাই নাবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকারবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
  • ৫০৬ কোটি টাকা বিদ্যুৎ বিলের ঘটনায় জিএম বরখাস্ত, ফোন করে মন্ত্রীর দুঃখ প্রকাশ
  • ২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • ৬৮ শতাংশ নারী বাবার বাড়িতেও সহিংসতার শিকার হন
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ