বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মাটি বহনে ট্রাক্টর, হল্লা গাড়ি : নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক, বাড়ছে ভোগান্তি

সাতক্ষীরার বিভিন্ন এলাকায় ট্রাক্টর, হল্লা গাড়ি ও ট্রলিতে মাটি বহন করায় শহর ও গ্রামীণ সড়কের রাস্তাঘাট ক্ষতিগ্রস্থ হচ্ছে। ইটভাটা ও পুকুর খননকারী ও পুকুর ভরাটকারীদের অবৈধ ট্রাক্টর-ট্রলি মাত্রাতিরিক্ত মাটি বহনের কারণে শহর ও গ্রামীণ সড়কপথ গুলো ধ্বংসের মূখে পড়েছে। সারা রাত ধরে চলে এলাকায় ট্রাক্টর, হল্লা গাড়ি ও ট্রলিতে মাটি বহন। এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন স্থানে ফসলি জমি ও বিনেরপোতার বেতনা নদীর পাড় থেকে মাটি কেটে খালি জায়গা ভরাট, পুকুর ভরাট এবং বিভিন্ন ইটভাটায় মাটি সরবরাহ করা হচ্ছে। তাই প্রতিদিন মাটিবোঝাই বহু ট্রলি সড়ক দিয়ে যাতায়াত করে। ট্রলিগুলোর বেপরোয়া চলাচলে ধুলাবালু উড়ে রাস্তার পাশে থাকা সাধারণ মানুষের ঘরবাড়ির ভেতরে ঢুকে। কেউ প্রতিবাদ করতে গেলে ওই গাড়ী চালক ও মালিকদের রোষানলে পড়তে হচ্ছে। সাতক্ষীরার বিনেরপোতা, থানাঘাটা, কদমতলা, দেবনগর ও নলকুড়াসহ বিভিন্ন এলাকায় রাতে ও দিনে অবৈধ ট্রাক্টর, হল্লা গাড়ি ও হাইড্রোলিক ট্রলির চলাচলে সড়ক বেহাল হয়ে গেছে। এতে সড়কের পিচের রাস্তা ও ইটের সলিং রাস্তার বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ। বেহাল সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এসব ট্রলিতে সাধারণত মাটি পরিবহন করায় পিচের রাস্তার উপর পড়ছে কাদা মাটি। যেকারণে সৃষ্টি হচ্ছে ধুলার। এছাড়া সড়কে ধুলার কারণে পরিবেশ দূষিত করছে ও ট্রলির শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছেন শহর ও ইউনিয়নবাসী। বৃষ্টি হলেই সড়কে তৈরী হবে কাদা। বিগত সময়ে এই কাদার কারণে বিনেরপোতায় সড়কে দুর্ঘটনায় অকালে ঝরে গেছে অনেক প্রাণ। সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে সড়কের এমন দুরবস্থায় ভোগান্তি পোহাতে হবে হাজারো মানুষকে। প্রতিদিন এসব এলাকার বিভিন্ন সড়কে রাতে ও দিনে অনেক ট্রলি ও ট্রাক্টর চলাচল করে। এসব ট্রলি সড়কে অতিরিক্ত ওজন নিয়ে চলাচল করে। ফলে সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন সড়ক বেহাল হয়ে পড়েছে। সাতক্ষীরার ইটভাটা ও পুকুর খননকারী ও পুকুর ভরাটকারীদের অবৈধ ট্রাক্টর-ট্রলি মাত্রাতিরিক্ত মাটি বহনের কারণে শহরের ও গ্রামীণ সড়কপথ গুলো ধ্বংসের মূখে পড়েছে। উপজেলা ও পৌরসভা প্রকৌশল বিভাগ বলছেন, সড়কের অবকাঠামো না জেনে অবৈধ ওই গাড়ির মালিকরা তাদের ইচ্ছেমত মাটি বা ইট পরিবহণ করছেন। যার করণে সংস্কার বা নির্মাণ করার বছর শেষ না হতেই সড়ক গুলো পূর্বের রুপ ধারণ করছে। যে কারণে সরকারের উন্নয়ন আলোর মুখ দেখলেও কিছু সুবিধাভোগীর কারণে ধ্বংশ হচ্ছে উন্নয়ন। সড়ক ধ্বংশকারী মাটি বহনে অবৈধ ট্রাক্টর, হল্লা গাড়ি ও ট্রলি বন্ধ করে এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবী এলাকাবাসী ও সচেতন মহলের।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক

সাতক্ষীরা শহরের ১০ তলা বিশিষ্ট ব্লিজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়া ও আতঙ্কেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ
  • নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা