বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে জেলা সক্রিয় কর্মীদের) প্রশিক্ষণ

মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের সহায়তা প্রদান এবং পাচার প্রতিরোধ কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সাতক্ষীরায় সিটিআইপি অ্যাক্টিভিস্টদের (কাউন্টার ট্রাফিকিং ইন পার্সন্স) একটি রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে সুইজারল্যান্ড সরকারের সহায়তায় আশ্বাস প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণটি শনিবার ১১ অক্টোবর একদিন ব্যাপী সাতক্ষীরার ‘হোটেল টাইগার প্লাস’ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল কর্মীদের দক্ষতা বৃদ্ধি, সচেতনতা কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে কৌশলগত জ্ঞান অর্জন। বক্তারা পাচারের শিকার ব্যক্তিদের সঠিক সহায়তা নিশ্চিত করতে এবং মানব পাচার প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালনের উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানব পাচার একটি জঘন্য অপরাধ, যেখানে জোরপূর্বক শ্রম, যৌন দাসত্ব এবং ব্যবসায়িক উদ্দেশ্যে যৌনশোষণমূলক কাজে নিয়োজিত করার জন্য অবৈধ কার্যক্রম সংঘটিত হয়। এছাড়াও, চাকরির প্রলোভন দেখিয়ে বা অন্য কোনো বেআইনি উপায়ে দেশের অভ্যন্তরে বা বিদেশে প্রেরণ করে শোষণ করাও মানব পাচারের অন্তর্ভুক্ত।

আলোচনায় উঠে আসে যে, বর্তমানে মানব পাচারকারীরা ফেসবুক, টুইটার, ইমু, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, টিক টক এবং অনলাইন ওয়েবসাইটের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজ-সরল মানুষকে ফাঁদে ফেলছে। বক্তারা জানান, বাংলাদেশের দালালদের মাধ্যমেও বহু মানুষ পাচার হয়ে যাচ্ছে। এই ধরনের আধুনিক কৌশল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং পাচার রোধে কর্মীদের দক্ষতা বৃদ্ধি এই প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য।

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী সুবোল কুমার ঘোষ, প্রোগ্রাম অফিসার দীপ্তি রায়, কমিউনিটি ফ্যাসিলিটেটর মাহাবুবুর রহমান ও কুমারেশ মন্ডল। ট্রেইনার হিসেবে ছিলেন সিটি আইটি সদস্য কর্ণ বিশ্বাস কেডি, শাফিরুর ইসলাম, আইরিন সুলতানা এবং অগ্রগতি সংস্থার সোস্যাল কাউন্সিলর সুমাইয়া নাজনীন, এবং এছাড়াও সিটিআইপি সদস্যবৃন্দরা এই রিফ্রেশার্স প্রশিক্ষণে সক্রিয়ভাবে অংশ নেন। কর্মশালায় উপস্থিত সকলে পাচার প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।

একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন