শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনতামূলক নাটিকা ও লোকসংগীত

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা: জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকায়নের পাশাপাশি সামাজিক সমস্যা নিরসনে সাতক্ষীরা জেলার উপকূলীয় অঞ্চলে গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে সম্প্রতি সাতক্ষীরা উপজেলায় বাল্যবিবাহ, যৌতুক ও বহুবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে এক ব্যতিক্রমী গণসচেতনতামূলক নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলা ১৪নং ফিংড়ী ইউনিয়ন ঋষি পাড়া স্কুল চত্বরে মঙ্গলবার ১১ নভেম্বর এই বিশেষ অনুষ্ঠানটির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আনন্দ’। জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা বিএমজেড এবং ওয়েল্থহাঙ্গারহিলফে-এর আর্থিক সহায়তায় পরিচালিত একটি প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেয়া হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং আনন্দ সংস্থার প্রজেক্ট ম্যানেজার আমিরুল ইসলামসহ অন্যান্য কর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সামাজিক সমস্যাভিত্তিক নাটিকা। স্থানীয় শিল্পীরা তাদের শক্তিশালী অভিনয়ের মাধ্যমে বাল্যবিবাহ, যৌতুক প্রথা এবং বহুবিবাহের মতো ক্ষতিকর বিষয়গুলো তুলে ধরেন। তাদের পরিবেশনা উপস্থিত দর্শকদের গভীরভাবে আলোড়িত করে।

নাটকের পাশাপাশি পরিবেশন করা হয় লোকসংগীত। লোকসংগীতের সহজ ও মর্মস্পর্শী সুর গণসচেতনতামূলক বার্তাগুলোকে আরও সহজে মানুষের হৃদয়ে পৌঁছে দিতে সহায়ক হয়েছে। এই সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে একইসাথে জলবায়ু সহনশীলতা এবং সমাজের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়।

এই কর্মসূচিতে নাটিকা ও লোকসংগীতের মাধ্যমে সমাজ থেকে বাল্যবিবাহ, যৌতুক প্রথা ও বহুবিবাহের মতো সামাজিক ব্যাধিগুলো নির্মূলের বার্তা দেওয়া হয়।

উপকূলীয় জনগোষ্ঠীর মধ্যে জলবায়ু অভিযোজন এবং সামাজিক সমস্যাগুলো সম্পর্কে সচেতনতা তৈরির এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আনন্দ সংস্থার এই প্রচেষ্টা একটি সুস্থ, স্থিতিস্থাপক ও নিরাপদ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। এই ধরণের গণসচেতনতা মূলক কর্মসূচি ভবিষ্যতে আরও বেশি আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেছেন উপস্থিত জনগণ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী, কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান

সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার ও সহনশীলতা নিয়ে বাস্তবায়িত একটি প্রকল্পের সমাপনী ও অভিজ্ঞতাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সরকারি জীবন বীমা কর্পোরেশনের উদ্যোগে সাতক্ষীরায় “ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা-২০২৬” অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি

শ্রেণিকক্ষে তখন চলছিল পাঠদান। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনছিল শিক্ষকের কথা। এরই মধ্যেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পৌরসভায় কমিউনিটি সংলাপ : সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তনের গল্প
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি
  • বিআরটিএ উদ্যোগে সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা
  • সাতক্ষীরায় সমতা, পিতৃতন্ত্র ও জেন্ডার ট্রান্সফর্মেটিভ অ্যাপ্রোচ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা হয়নি
  • সাতক্ষীরায় যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় পৌর ও সদর উপজেলা যুবদলের বিশাল আনন্দ মিছিল
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন